Sports News : নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়কের স্ত্রী জিতলেন জোড়া সোনা

Sports News : কার্তিক পরিবারে সময়টা এখন ভালোই যাচ্ছে। দীনেশ ফর্মে ফিরে চার ছয় হাঁকাচ্ছেন। স্ত্রী দীপিকা পাল্লিকাল শনিবার স্কোয়াশ ইভেন্টে জোড়া সোনা জিতেছেন। দীর্ঘ দিন পর স্কোয়াশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Sports News : কার্তিক পরিবারে সময়টা এখন ভালোই যাচ্ছে। দীনেশ ফর্মে ফিরে চার ছয় হাঁকাচ্ছেন। স্ত্রী দীপিকা পাল্লিকাল শনিবার স্কোয়াশ ইভেন্টে জোড়া সোনা জিতেছেন।

দীর্ঘ দিন পর স্কোয়াশ কোর্টে ফিরেছেন দীপিকা। মাস ছয়েক আগে যমজ সন্তানের মা হয়েছেন। ক্রীড়া মহলের অনেকেই আশা করেননি দীনেশ পত্নী এতো তাড়াতাড়ি প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারবেন।

   

তিনি ফিরলেন এবং জয় করলেন। একবার নয়, দু’বার। জোড়া পদক। সৌরভ ঘোষালের সঙ্গে জুটি বেঁধে ওয়ার্ল্ড মিক্সড ডাবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে প্রথম সোনার পদক জিতেছেন দীপিকা পাল্লিকাল। আপাততভাবে ম্যাচের স্কোর একপেশে মনে হলেও আদপে তা নয়। চতুর্থ বাছাই ব্রিটিশ জুটি আদ্রিয়ান ওয়ালার ও অ্যালিসন ওয়াটার্স জুটিতে পিছনে ফেলতে শুরুর দিকে একটু বেগ পেতে হয়েছিল দীপিকা, সৌরভকে। প্রথম গেমে একসময় ৮-১ ব্যবধানে এগিয়ে ছিলেন দীপিকারা। সেখান থেকে ব্রিটিশ জুটি লড়াইয়ে ফেরার যারপরনাই চেষ্টা করেছিল। প্রাথমিক হার্ডল পেরোনোর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় জুটিকে। দীপিকা, সৌরভদের পক্ষে ম্যাচের ফল ১১-৬, ১১-৮।

মিক্সড ডাবলসের পর দীপিকার পরের পদক মহিলা বিভাগের ডবলসে। জ্যোত্স্না চিনাপ্পাকে সঙ্গে করে স্কোয়াশের এই ইভেন্টেও সফল হয়েছেন দীপিকা পাল্লিকাল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google