Sports News : ভারতের ঘুসির ঘায়ে কাত প্রতিপক্ষ, জোড়া সোনা জয়

Sports News : একই দিনে ভারতের জোড়া সোনা জয়। শনিবার থাইল্যান্ড ওপেনে (Thailand Open) স্বর্ণ পদক জিতলেন গোবিন্দ এবং অনন্ত প্রহ্লাদ। রুপোর পদক পেয়েছেন মণিকা ও অমিত পঙ্গল। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Sports News : একই দিনে ভারতের জোড়া সোনা জয়। শনিবার থাইল্যান্ড ওপেনে (Thailand Open) স্বর্ণ পদক জিতলেন গোবিন্দ এবং অনন্ত প্রহ্লাদ। রুপোর পদক পেয়েছেন মণিকা ও অমিত পঙ্গল।

 

   

এ’দিন থাইল্যান্ড ওপেনে দিনের শুরুটা হয়েছিল রুপো জয়ের মধ্য দিয়ে। মহিলাদের ৪৮ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিল মণিকা। স্থানীয় বক্সার চুতামস রকাস্তের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ০-৫ ব্যবধানে হেরে গিয়েছিলেন তিনি।

ছেলেদের বিভাগে দিনের শুরু হয়েছিল প্রথম স্থান অধিকার করে। ৪৮ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেছিলেন গোবিন্দ। ৫-০ ব্যবধানে তিনি হারিয়েছিলেন থাইল্যান্ডের এন থামচোরিয়ানকে।

৫২ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি ম্যাচে নজর কাড়ছিলেন অমিত পঙ্গল। প্রতিপক্ষ রোগেন ল্যাদনের পক্ষের ম্যাচের ফল ৩-২।

ভারতের দ্বিতীয় সোনা জয় ৫৪ কেজি বিভাগে। সহজ জয় পেয়েছেন অনন্ত প্রহ্লাদ। ৫-০ স্কোরে জিতেছেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google