আগে যারা আমাদের বিরোধিতা করত, এখন তারা আমাদের বন্ধু: মোহন ভাগবত

নয়াদিল্লি: “ভারতীয়, হিন্দু আর সনাতনী এক। মাতৃভূমির প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ”, আরএসএস (RSS)-এর শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে এই কথা বললেন সংঘ প্রধান মোহন ভাগবত। দিল্লিতে তিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথমদিন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohan Bhagwat

নয়াদিল্লি: “ভারতীয়, হিন্দু আর সনাতনী এক। মাতৃভূমির প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ”, আরএসএস (RSS)-এর শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে এই কথা বললেন সংঘ প্রধান মোহন ভাগবত। দিল্লিতে তিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথমদিন সংঘপ্রধান বলেন, “আগে যারা আমাদের বিরোধিতা করত, এখন তারা আমাদের বন্ধু।

তিনি আরও বলেন, “আমরা কোনও প্রতিক্রিয়াশীল প্রতিষ্ঠান নই। আমাদের গুরুজি বলতেন, পৃথিবীতে যদি কোনও মুসলিম বা খ্রিস্টান নাও থাকে তাহলেও আরএসএস থাকবে। কারন আমরা সমাজের জন্য কাজ করি।” 

   

‘হিন্দু’-র অর্থ কি? বললেন ভাগবত

‘হিন্দু’-র সংজ্ঞা দিতে গিয়ে ভাগবত বলেন, হিন্দু কারা? যারা নিজেদের পথে চলে এবং ভিন্ন ধর্মাবলম্বীদেরও সম্মান করে।

বলা বাহুল্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংখ্যালঘু ‘বাংলাভাষী’-দের ধরপাকড়, আটক করে পুশ ব্যাকের মত ঘটনা ঘটার আবহে সংঘ প্রধানের এই ‘হিন্দু’ সংজ্ঞা বিদ্বেষের শিকার হওয়া হিন্দুদের মধ্যে কি প্রভাব ফেলবে তার জবাব যদিও সময়সাপেক্ষ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google