রাজধানীতে গুরুত্বপূর্ণ বৈঠক, রাহুলের সঙ্গে দীর্ঘ আলোচনা অভিষেকের

তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন পরিষদীয় ও সংসদীয় স্তরে ভাঙনের জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ...

By Suparna Parui

Published:

Follow Us
Abhishek-Rahul Meeting Sparks Political Speculation in Delhi

তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন পরিষদীয় ও সংসদীয় স্তরে ভাঙনের জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee and Rahul Gandhi) । রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অন্দরে।

সাম্প্রতিক (Abhishek Banerjee and Rahul Gandhi) সময়ে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ ও নেতার অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। দলের সাংসদদের একাংশকে ঘিরে বিদ্রোহের খবর সামনে এসেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। একইসঙ্গে পরিষদীয় দল ও সংসদীয় দলের মধ্যে মতপার্থক্য নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে দলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee and Rahul Gandhi) দিল্লি সফর এবং রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব পেয়েছে। সূত্রের খবর, বৈঠকে জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতি, বিরোধী শিবিরের ভবিষ্যৎ কৌশল এবং সংসদে বিরোধী দলগুলির সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকের পর দুই পক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।(Abhishek Banerjee and Rahul Gandhi) ফলে বৈঠকের প্রকৃত বিষয়বস্তু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী ঐক্যের প্রশ্নটি আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠতেই পারে।

   

অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই জাতীয় স্তরে তৃণমূলের(Abhishek Banerjee and Rahul Gandhi) অন্যতম মুখ হিসেবে পরিচিত। সংসদে এবং সংসদের বাইরে বিভিন্ন ইস্যুতে তাঁর সক্রিয় ভূমিকা বারবার সামনে এসেছে। অন্যদিকে, রাহুল গান্ধীও বর্তমানে বিরোধী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। (Abhishek Banerjee and Rahul Gandhi) ফলে এই দুই নেতার বৈঠককে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google