ATK Mohun Bagan : বাগানের রিজেক্ট করা ফুটবলার তিনবার ম্যান অফ দ্যা ম্যাচ

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) ট্রায়ালে এসেছিলেন। কিন্তু তাঁর খেলা মনে ধরেনি দলের। বাতিল করে দেওয়া তাঁকে। চলতি আই লিগে ফাল্গুনী সিং একের পর এক ম্যাচে উজাড় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) ট্রায়ালে এসেছিলেন। কিন্তু তাঁর খেলা মনে ধরেনি দলের। বাতিল করে দেওয়া তাঁকে। চলতি আই লিগে ফাল্গুনী সিং একের পর এক ম্যাচে উজাড় করে দিচ্ছেন নিজেকে।

আই লিগের টিম শ্রীনিডি ডেকানের হয়ে খেলছেন কনসম ফাল্গুনী সিং। ব্যক্তিগত পারফরম্যান্সের জোরে আগে উঠে এসেছিলেন ফুটবল মানচিত্রে। সম্প্রতি ভারতের এই উঠতি মিডফিল্ডার যেন ফুল ফোটাচ্ছেন তাঁর বর্তমান ক্লাবের হয়ে। খেলেছেন নয়টি ম্যাচ। একটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছেন।

   
ATK Mohun Bagan
ম্যাচ সেরার পরস্কার হাতে ফাল্গুনী।

মরশুম শুরু হওয়ার আগে একাধিক ক্লাবের নজরে ছিলেন ফাল্গুনী। ২০২০-২১ মরশুমে উঠে এসেছিলেন অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে। এটিকে মোহন বাগানের ট্রায়ালে এসেছিলেন তিনি। বাতিল করে দেওয়া হয়েছিল। পছন্দ হয়নি তাঁর খেলা। এরপর সই করেছিলেন ডেকানে। নিজে গোল না করলেও ইতিমধ্যে লিগের তিনটি ম্যাচে পেয়েছেন সেরা ফুটবলারের পুরস্কার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google