জেনে নিন কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে IPL ?

শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল (IPL)। আইপিএলের প্রতিটা ম্যাচ ডিজনি+ হটস্টারে লাইভ দেখা যাচ্ছে ৷ জিও টিভিতেও এই ম্যাচ দেখা যাচ্ছে ৷ জিও রিচার্জ প্ল্যান নিজের গ্রাহকদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
IPL champions Chennai Super Kings

শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল (IPL)। আইপিএলের প্রতিটা ম্যাচ ডিজনি+ হটস্টারে লাইভ দেখা যাচ্ছে ৷ জিও টিভিতেও এই ম্যাচ দেখা যাচ্ছে ৷ জিও রিচার্জ প্ল্যান নিজের গ্রাহকদের জন্য নিজেদের প্ল্যানে ডিজনি প্লাস হট স্টারে সম্প্রচার দেখাচ্ছে ৷ এতে সস্তায় আইপিএল দেখতে পাবেন দর্শকরা।

মাত্র ৪৯৯ টাকার রিচার্জে ডিজনি+ হটস্টারে এক বছরের সাবস্ক্রিপশন ফ্রি রয়েছে ৷ এর ভ্যালিডিটি থাকছে ২৮ দিন ৷ এই প্ল্যানে দিনে ২ জিবি ডেটা পাওয়া যায় ৷ এছাড়াও থাকছে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা ৷ সব মিলিয়ে ২৮ দিনে মোট ৫৬ জিবি ডেটা পান গ্রাহকরা ৷ প্রতি দিন ১০০ টি এসএমএস পাঠানো যায় ৷ প্রিপেড প্ল্যানের ৪৯৯ টাকার রিচার্জে ডিজনি হটস্টার, জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউডের অ্যাকসেস পাওয়া যায় ৷ আইপিএল ২০২২ ২৬ মার্চ থেকে ২৯ মে হবে ৷ নিজেদের মোবাইলেই তা দেখে নিতে পারবেন ৷

   

ডিজনি হটস্টারের তিন রকমের সাবস্ক্রিপশন হয় ৷ জিও মোবাইল আর প্রিমিয়াম দুরকমের ৷ মোবাইলেরটা শুধু মোবাইলেই দেখা যায় ৷ আর বাকি প্রিমিয়াম মোবাইল, ল্যাপটপ, টিভিতেও দেখা যায় ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google