Andhra Pradesh: মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত একাধিক, চলছে উদ্ধারকার্য

মর্মান্তিক দুর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশে। জানা গিয়েছে, শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে বাস দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। তিরুপতির এসপি জানিয়েছেন, তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দূরে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মর্মান্তিক দুর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশে। জানা গিয়েছে, শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে বাস দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

তিরুপতির এসপি জানিয়েছেন, তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দূরে বাকরাপেটায় চালকের অবহেলায় বাসটি খাদ থেকে পড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এদিন উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রাও।

   

পুলিশ জানায়, বাসটি ধর্মভারমের রাজেন্দ্র নগর থেকে নারায়নভনমে একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিল। এরপর রাস্তাতেই দুর্ঘটনার সম্মুখীন হয়। বাসটি সাইডওয়ালে ধাক্কা মারে এবং বাকারাপটেট ঘাট রোডের কাছে একটি খাদে বাসটি পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই তিরুপতি আরবানের এসপি ভেঙ্কটাপ্পালা নাইডু, আইপিএস-রা অন্যান্য স্থানীয়দের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন। আহতদের ১০৮ টি গাড়িতে করে তিরুপতির রুইয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google