পোল মোরেনোকে দলে টেনে নিল এফসি গোয়া

এই নয়া ফুটবল সিজনে ভারতের হয়ে এএফসির টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করবে গোয়া ফুটবল দল (FC Goa )। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই সমস্ত কিছু মাথায় রেখে অনেক আগে ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
FC Goa Targets Spanish Defender Pol Moreno for ISL 2025

এই নয়া ফুটবল সিজনে ভারতের হয়ে এএফসির টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করবে গোয়া ফুটবল দল (FC Goa )। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই সমস্ত কিছু মাথায় রেখে অনেক আগে থেকেই নয়া সিজনের জন্য ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে পল মোরেনোর নাম। গত সিজনে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব রেসিং স্যান্টান্ডারের সঙ্গে যুক্ত ছিলেন বছর একত্রিশের এই সেন্টার ব্যাক। সেই দলের হয়ে খেলে ফেলেছিলেন একাধিক ফুটবল ম্যাচ। তবে কিছুদিন আগেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল এই ফুটবল ক্লাবের।

   

মনে করা হচ্ছিল তাঁর পরেই এই ডিফেন্ডারকে দলে টানতে চাইছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। সেটাই হল শেষ পর্যন্ত। এবার ভারতের এই প্রথম ডিভিশনের ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে চলেছেন এই স্প্যানিশ সেন্টার ব্যাক। এবার শুধুমাত্র সরকারি ঘোষণার অপেক্ষায় সমর্থকরা। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো ঘোষণা করা হতে পারে ক্লাবের তরফে। এই বিদেশি ডিফেন্ডারের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রক্ষণভাগকে।

বলাবাহুল্য, গত সিজনের শুরু থেকেই দাপটের সাথে ফুটবল খেলেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। প্রথমে ডুরান্ডে ছিটকে যেতে হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে প্রভাব বিস্তার করেছিল এই ক্লাব। যারফলে একটা সময় মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি শিল্ডের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসতে শুরু করেছিল এই দলের নাম। কিন্তু শেষ পর্যন্ত বজায় ছিল না সেই ধারাবাহিকতা। অনায়াসেই হাতছাড়া হয়েছিল শিল্ড। তবুও লিগ কাপ নিশ্চিত করতে মরিয়া ছিল ফুটবলাররা।তবে আটকে যেতে হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছে।

দ্বিতীয় লেগের সেমিফাইনালে জাতীয় দলের এই অধিনায়কের করা গোলেই জয় ছিনিয়ে নিয়েছিল বেঙ্গালুরু। সেই হতাশা কাটিয়ে পরবর্তীতে কলিঙ্গের বুকে আসে সাফল্য। খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে হারিয়ে এসেছিল ট্রফি। যা নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google