এই তরুণ সেন্টার ব্যাককে নিতে আগ্ৰহী বেঙ্গালুরু এফসি

আগের সিজনে দাপুটে পারফরম্যান্স ছিল বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। ডুরান্ড জয়ের লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল চ্যাম্পিয়নশিপ রাউন্ড থেকে। সেই ধাক্কা কাটিয়ে প্রথম ডিভিশন ফুটবল ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Takhellambam Bungson Singh

আগের সিজনে দাপুটে পারফরম্যান্স ছিল বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। ডুরান্ড জয়ের লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল চ্যাম্পিয়নশিপ রাউন্ড থেকে। সেই ধাক্কা কাটিয়ে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল সুনীল ব্রিগেড। অতি সহজেই তাঁরা স্থান করে নিয়েছিল সুপার সিক্সে‌।

পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ও ছিল জেরার্ড জারাগোজার ছেলেদের দাপট। মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে অতি সহজেই এসেছিল জয়। দ্বিতীয় লেগে গোয়া দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর গোল বদলে গিয়েছিল সমস্ত কিছু। যারফলে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। তবে সেই ম্যাজিক কাজ করেনি ফাইনালে। ট্রফি জয়ের এই ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল বাগান শিবির। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কর্নাটকের এই ফুটবল ক্লাবের।

   

এক্ষেত্রে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের রিলিজ করে দিয়েছিল বেঙ্গালুরু এফসি। পুরনো দলের মধ্যে মাত্র দুই বিদেশিকে রেখে বাকিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা ছিল আইএসএলের এই ফুটবল দলের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। আসলে নিজেদের ভুল ত্রুটি শুধরে নতুন করে দল গোছাতে তৎপর ছিল জেরার্ড জারাগোজা। এই স্প্যানিশ কোচের পছন্দ অনুযায়ী বেশ কিছু ফুটবলারদের দিকে নজর ছিল ভারতের এই দলের। তার মধ্যেই এবার উঠে আসতে শুরু করেছে মনিপুরের এক তরুণ সেন্টার ব্যাকের নাম।

তিনি বাংসন সিং। বর্তমানে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত রয়েছেন বছর আঠারোর এই ডিফেন্ডার। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে এই অ্যাকাডেমির চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে এই প্রতিভাবানকে পেতে মরিয়া বেঙ্গালুরু। মূলত রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার লক্ষ্যে বাংসনকে পেতে চাইছে আইএসএল জয়ীরা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google