মীনাক্ষীর কুরুচিকর মন্তব্যের প্রত্যুত্তরে নিজের বংশপরিচয় প্রকাশ তৃণমূল মুখপাত্রের

কালীগঞ্জ উপনির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়েছে (TMC)। তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমায় নিহত হয় ৯ বছরের ছোট্ট তামান্না। অভিযোগ ওঠে সিপিএম কে ভোট দেওয়ার কারণে তৃণমূল(TMC) ...

By Sudipta Biswas

Published:

Follow Us
TMC kunal ghosh slams cpm

কালীগঞ্জ উপনির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়েছে (TMC)। তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমায় নিহত হয় ৯ বছরের ছোট্ট তামান্না। অভিযোগ ওঠে সিপিএম কে ভোট দেওয়ার কারণে তৃণমূল(TMC) ইচ্ছাকৃত এই হত্যালীলায় মেতেছে। এই ঘটনার প্রতিবাদের একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন।

সেই কুরুচিকর মন্তব্যের প্রত্যুত্তরে কুনাল ঘোষ দিলেন তার বংশ পরিচয়। প্রথমেই তিনি স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হেসে বলেন “মীনাক্ষী আমার চেয়ে অনেক ছোট। তবুও ও আমার সম্বন্ধে এই ধরণের কুরুচিকর ভাষা প্রয়োগ করেছে। এর থেকে প্রমাণিত যে আমি তৃণমূল মুখপাত্র হিসেবে কতটা সফল।”

   

তিনি আরও (TMC) বলেন মীনাক্ষী যে এই উক্তি টি করেছেন তার জানা উচিত কুনাল ঘোষের বংশ পরিচয়। তৃণমূল মুখপাত্র জানান তার বাবা শ্রী কল্যাণ ঘোষ ছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্র এবং মা ও তাই।

তৎকালীন সময়ের তাবড় সিপিএম নেতা (TMC) যেমন অনিল বিশ্বাস, অসীম দাসগুপ্ত র চিকিৎসা করেছেন কল্যান বাবু। কুনাল ঘোষ তার ভিডিও বার্তায় স্পষ্ট করে বলেছেন মীনাক্ষীর যদি ক্ষমতা থাকে তবে এক টেবিলে বসুক তার সঙ্গে। তিনি আরও বলেছেন সুশান্ত র প্রশিক্ষণে সিপিএমে অনেকে অনেক ভাষা শেখে মীনাক্ষিও তাদের সঙ্গে এক ই ক্লাসের ছাত্রী।

ডুরান্ড কাপে খেলা নিয়ে কোন পথে বাগান শিবির? জানালেন ‘বাজপাখি’

তৃণমূল মুখপাত্র (TMC) বলেন যে সারদা কান্ড নিয়ে তাকে এখনো আক্রমণ করা হয়। তিনি স্বীকার করেছেন যে তিনি গ্রেফতার হয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমান হয়নি। তিনি এক এ সঙ্গে রোজ ভ্যালি র দুর্নীতিও উল্লেখ করেছেন।

তিনি যোগ করেন (TMC) সিপিএমের ৩৪ বছরের রাজত্বে শুধু মা বোনেদের সম্মান হানি হয়েছে। কুনাল ঘোষ মন্তব্য করেছেন যে চিট ফান্ড দুর্নীতির বেশি টাকা ঘরে তুলেছে বামপন্থী পত্রিকা গণশক্তি। রাজনৈতিক বিরোধিতা থাকবে, চলবে উত্তর প্রত্যুত্তর ও। কিন্তু কোনো প্রকাশ্য জনসভায় এই ধরণের কুরুচিকর ভাষা রাজনীতিকে শুধু কলুষিত ই করবে বলে মনে করা হচ্ছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google