ভারতের বিরুদ্ধে টসে জিতে বড় সিদ্ধান্ত স্টোকসের, টেস্টে অভিষেক সুদর্শনের

২০ জুন, শুক্রবার থেকে ইংল্যান্ডের লিডসে হেডিংলেতে শুরু হচ্ছে ভারত – ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।এই সিরিজের নতুন নামকরণ করা হয়েছে তেন্ডুলকর -অ্যান্ডারসন ট্রফি। ...

By Rana Das

Published:

Follow Us
India vs England

২০ জুন, শুক্রবার থেকে ইংল্যান্ডের লিডসে হেডিংলেতে শুরু হচ্ছে ভারত – ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।এই সিরিজের নতুন নামকরণ করা হয়েছে তেন্ডুলকর -অ্যান্ডারসন ট্রফি। এই টেস্ট ম্যাচটি ২০২৫-২০২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম ধাপ। গত চক্রে ভারত তৃতীয় এবং ইংল্যান্ড পঞ্চম স্থান অধিকার করেছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনা হচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো কিংবদন্তিরা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুভমান গিল নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এই সিরিজে জয় দিয়ে শুরু করার লক্ষ্যে মাঠে নামবেন। উভয় দলই ইনজুরিমুক্ত এবং শক্তিশালী একাদশ নিয়ে প্রস্তুত।

   

টস: ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ভারতের অধিনায়ক শুভমান গিল নিশ্চিত করেছেন যে ভারত চারজন পেসার নিয়ে এগোচ্ছে – তিনজন ফ্রন্টলাইন পেসার এবং শার্দুল ঠাকুর অলরাউন্ডার হিসেবে। সাই সুদর্শন এবং কারুন নায়ার দুজনেই প্রথম একাদশে স্থান পেয়েছেন। গিল জানিয়েছেন যে সাই সুদর্শন ৩ নম্বরে ব্যাট করবেন!

হেডিংলের আবহাওয়া রিপোর্ট:
হেডিংলের আবহাওয়া ম্যাচের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিবিসির পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত রোদ এবং বৃষ্টির মিশ্রণ থাকবে। ২১ জুন শনিবার সকালে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ জুন রবিবার তাপমাত্রা ২১ ডিগ্রিতে নামবে, সকাল শুষ্ক থাকলেও বিকেলে হালকা বৃষ্টি হতে পারে। ২৩ জুন সোমবার ১৮ ডিগ্রি তাপমাত্রায় সকালে হালকা বৃষ্টি থাকলেও দিনের বাকি সময় মেঘলা থাকবে। ২৪ জুন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, যা ম্যাচে একাধিক বাধার কারণ হতে পারে।

এজবাস্টন, লিডস পিচ রিপোর্ট:
ইংল্যান্ডের অন্যান্য মাঠের মতো, এজবাস্টনের পিচও প্রথম দিকে পেসারদের সহায়তা করবে। পিচে সবুজ ঘাসের আচ্ছাদন দেখা গেছে, তবে কিউরেটররা এটি কেটে ফেলবেন নাকি অপরিবর্তিত রাখবেন, তা এখনও স্পষ্ট নয়। সময়ের সঙ্গে সঙ্গে পিচের অবস্থা উন্নত হবে এবং ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক হয়ে উঠবে। লিডসে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে দ্বিতীয় দিন থেকে পিচ ব্যাটিংয়ের জন্য আরও উপযোগী হবে। তাই, টস জিতে প্রথমে বোলিং করাইয়ের সিদ্ধান্তই হবে আদর্শ।

দুই দলের একাদশ:
ইংল্যান্ড একাদশ: জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টঙ্গ, শোয়েব বশির।
ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।

লাইভ সম্প্রচারের তথ্য
ভারতে ম্যাচের সম্প্রচার প্রতিদিন বিকেল ৩:৩০ থেকে শুরু হবে। সনি স্পোর্টস নেটওয়ার্ক ম্যাচটি টিভিতে সম্প্রচার করবে, এবং জিও হটস্টারে লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google