রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি, দক্ষিণবঙ্গে বর্ষা কি আসবে আগামী সপ্তাহেই?

কলকাতা: বর্ষা যে দরজায় কড়া নাড়ছে, তা বুঝিয়ে দিয়েছে হাওয়া অফিস। ১৪ জুন থেকে পূর্ব ও মধ্য ভারতের আকাশে সক্রিয় হতে চলেছে মৌসুমি অক্ষরেখা। তবে দক্ষিণবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক ...

By Moumita Biswas

Published:

Follow Us
West Bengal Monsoon Forecast

কলকাতা: বর্ষা যে দরজায় কড়া নাড়ছে, তা বুঝিয়ে দিয়েছে হাওয়া অফিস। ১৪ জুন থেকে পূর্ব ও মধ্য ভারতের আকাশে সক্রিয় হতে চলেছে মৌসুমি অক্ষরেখা। তবে দক্ষিণবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক আগমন এখনও কিছুটা দূরে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৬ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম।

তার আগে চলতি সপ্তাহের শেষভাগ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ঝড়-বৃষ্টির ধারা। কেমন থাকছে শহর কলকাতা থেকে পাহাড়ের আবহাওয়ায়, দেখে নেওয়া যাক এক নজরে।

   

দক্ষিণবঙ্গ: বজ্র-বিদ্যুৎ, দমকা হাওয়া আর সামান্য স্বস্তি

আজ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে মিলবে বৃষ্টির দেখা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।

এবারের বৃষ্টিতে খুব একটা ভারী বর্ষণের আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করেছে হাওয়া অফিস। তবে আকাশ মেঘলা থাকায় আর বৃষ্টির জেরে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

উত্তরবঙ্গ: পাহাড়ে ভারী বৃষ্টির সতর্কতা, বাড়ছে সতর্কতা West Bengal Monsoon Forecast

বিগত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলোও ঝলসে উঠছিল দাবদাহে। এবার তাদের জন্য সুখবর! আজ বৃহস্পতিবার থেকেই বাড়বে বৃষ্টির প্রকোপ।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর- এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, সঙ্গে থাকবে ৪০-৫০ কিমি বেগের ঝোড়ো হাওয়া।

শুক্রবার থেকে এই প্রবণতা আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে টানা তিনদিন ভারী বর্ষণের জন্য সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকে।

কলকাতার আকাশে মেঘের আনাগোনা

আজ বৃহস্পতিবার থেকেই শহরের আকাশ থাকবে মেঘলা। মাঝেমধ্যে নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা।

বৃষ্টির জেরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস ইতিমধ্যেই জারি করেছে ‘হলুদ সতর্কতা’।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google