ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ, কোহলির পরিবর্তে এই ক্রিকেটার?

ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) নতুন যুগে প্রবেশ করতে চলেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli) এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর, শুভমন গিলের নেতৃত্বে টেস্টে একক্রিকেটে এক ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
Rohit Sharma Personally Requested Gautam Gambhir To Reappoint T Dilip as Indian Cricket Team Fileding Coach ahead of England Tour

ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) নতুন যুগে প্রবেশ করতে চলেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli) এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর, শুভমন গিলের নেতৃত্বে টেস্টে একক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ২০শে জুন থেকে লিডসে শুরু হবে। এই সিরিজে ভারতের তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের এক চমৎকার মিশ্রণ দেখা যেতে পারে।

ওপেনার: যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল

   

টেস্টে সাম্প্রতিক সময়ের ফর্ম অনুযায়ী, বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ভারতের ইনিংস শুরু করবেন। তার সঙ্গে ওপেন করতে পারেন অভিজ্ঞ কে এল রাহুল, যিনি আগের ইংল্যান্ড সফরে ওপেনিংয়ে ভালো করেছেন। রাহুলের অভিজ্ঞতা ইংল্যান্ডের চ্যালেঞ্জিং কন্ডিশনে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তিন নম্বর: করুণ নায়ার বনাম সাই সুদর্শন

বিরাট কোহলির অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করার জন্য দুইজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন করুণ নায়ার এবং সাই সুদর্শন। যদিও দুজনেই ভালো ফর্মে রয়েছেন, করুণ নায়ার সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি দ্বিশতরান করে নজর কাড়েন, যা তার নির্বাচনের সম্ভাবনা বাড়িয়েছে।

চার নম্বরে অধিনায়ক: শুভমন গিল

অধিনায়ক হিসেবে শুভমন গিল এই টেস্টে চার নম্বরে ব্যাট করতে পারেন। যদিও তিনি সাধারণত ওপেন করেন বা তিন নম্বরে নামেন, তবে দলের প্রয়োজনে তিনি বিরাট কোহলির জায়গা নিতে প্রস্তুত। গিলের জন্য এটি হতে পারে ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা।

পাঁচে উইকেটরক্ষক ঋষভ পন্থ

পাঁচ নম্বরে ব্যাটিংয় করতে নামতে পারেন ঋষভ পন্থ। ইনজুরি থেকে ফেরার পর তিনি দলে ফিরেছেন এবং তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ইংলিশ কন্ডিশনে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে।

ছয় ও সাত নম্বরে অলরাউন্ডাররা: জাদেজা ও নিতীশ কুমার রেড্ডি

রবীন্দ্র জাদেজা ছয় নম্বরে ব্যাট করতে পারেন এবং তার স্পিন ও ব্যাটিং দুইই ভারতের জন্য কার্যকর হতে পারে। সাত নম্বরে থাকবেন তরুণ অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি, যিনি মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসেও অবদান রাখতে পারেন।

আট নম্বরে শার্দূল ঠাকুর

অভিজ্ঞ অলরাউন্ডার শার্দূল ঠাকুর আট নম্বরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। আগেও ইংল্যান্ডে তার কার্যকর পারফরম্যান্স ছিল, বিশেষ করে ব্যাটে দ্রুত রান যোগ করে ম্যাচের গতিপথ বদলেছেন।

বোলিং আক্রমণ: বুমরাহ, সিরাজ এবং প্রসিদ্ধ

বোলিং ইউনিটের নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। সম্পূর্ণ ফিট বুমরাহ ইংল্যান্ডে ভারতের সবচেয়ে বড় অস্ত্র। তার সঙ্গে থাকবেন মহম্মদ সিরাজ, যিনি আগের সফরে ভালো করেছিলেন এবং এখন একজন সিনিয়র পেসার হয়ে উঠেছেন।

তৃতীয় পেসার হিসেবে প্রতিযোগিতা রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদীপ সিং এবং আকাশদীপের মধ্যে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে প্রসিদ্ধের পারফরম্যান্স তাকে এগিয়ে রেখেছে।

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজে এই ভারসাম্যপূর্ণ দলটি ভারতের জন্য বড় সুযোগ হতে পারে একটি শক্তিশালী পুনর্গঠিত টেস্ট দল গড়ার। এখন দেখার বিষয়, এই নতুন নেতৃত্ব কতটা কার্যকর প্রমাণিত হয় ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে।

Subhasish Ghosh

[email protected]