ISL: মোহনবাগান-এর জন্য ভালো কিছু করতে চান কোচ হুয়ান

সেমিফাইনালের (ISL) দ্বিতীয় পর্বে জিতেও শেষ এটিকে মোহনবাগানের আইএসএল সফর। দুরন্ত ফুটবল উপহার দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কিন্তু ভাগ্যে আসেনি শিল্ড বা আইএসএল চ্যাম্পিয়ন কোনোটাই। তবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Juan Ferrando

সেমিফাইনালের (ISL) দ্বিতীয় পর্বে জিতেও শেষ এটিকে মোহনবাগানের আইএসএল সফর। দুরন্ত ফুটবল উপহার দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কিন্তু ভাগ্যে আসেনি শিল্ড বা আইএসএল চ্যাম্পিয়ন কোনোটাই। তবে কোচ জুয়ান ফেরান্দো হতাশ হলেও খুশি দলের খেলায়। ইতিমধ্যেই এএফসি কাপের ভাবনা শুরু হয়ে গিয়েছে তাঁর মাথায়।

বুধবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে জিতলেও দুই পর্ব মিলিয়ে ২-৩ গোলে হেরে যায় মোহনবাগান। আইএসএলের ফাইনালে খেলার সুযোগ পায়নি তারা। তবে ছেলেদের খেলায় খুশি ফেরান্দো। তাঁর কথায়, ” দলের জন্য আমি খুবই খুশি। খুব কঠিন সময়ে আমাদের দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। নিভৃতবাস, কোচ ও খেলার ধরন বদল, সব কিছুর সঙ্গে ওরা মানিয়ে নিয়ে সেরাটা দিয়েছে।” তবে খেলা নিয়ে খুশি হলেও ম্যাচের ফল নিয়ে হতাশ ফেরান্দো। তিনি বলেন, “আমি খুবই হতাশ ও বিধ্বস্ত। আগে আমরা লিগের শীর্ষ স্থানটা হারিয়েছি, এবার সেমিফাইনালেও হারলাম। ফল নিয়ে একে বারেই খুশি নই। ব্যক্তিগত ভাবে আমি খুব হতাশ। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারলাম না। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এএফসি কাপ শুরু হতে এক মাসও দেরি নেই। প্রতিযোগিতা শুরুর আগে ভাল প্রস্তুতি প্রয়োজন। এই ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তার আগে অবশ্যই খেলোয়াড়দের যথেষ্ট বিশ্রাম দিতে হবে। অনেক দিন পরিবারের থেকে দূরে রয়েছে তারা। ঘরে ফিরুক সবাই।” 

   

তিনি আরো বলেন, “৫-৬ দিন পর থেকে ফের দলের সঙ্গে কাজ শুরু করব। সামনে আরও কঠিন পরীক্ষা। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নামতে হবে। ওই উচ্চতায় গিয়ে নিজেদের প্রমাণ করতে হবে। এখন নতুন পরীক্ষায় মনোনিবেশ করতে হবে আমাদের।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google