এই ভারতীয় ফরোয়ার্ডকে নিয়ে আগ্ৰহী আইএসএলের একাধিক ফুটবল ক্লাব

দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টে সাফল্য পাওয়ার লক্ষ্য ছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। কিন্তু সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছে এই ...

By Sayan Sengupta

Published:

Follow Us
kiyan nassiri

দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টে সাফল্য পাওয়ার লক্ষ্য ছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। কিন্তু সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। এই হতাশা ভুলে এবারের কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল বিরাট বড় ব্যবধানে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। আশানুরূপ ফল না হওয়ায় খুশি নয় ম্যানেজমেন্ট।

তবে এই সমস্ত কিছু ভুলে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিতে মরিয়া দক্ষিণের এই আইএসএল জয়ীরা। সেক্ষেত্রে বেশকিছু বদল যে দেখা যেতে পারে দলের অন্দরে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। যার মধ্যে আক্রমণভাগের পাশাপাশি বদল ঘটানো হতে পারে মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম। আসলে দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর ছিল দক্ষিণের এই দলের।

   

তার মধ্যেই উঠে আসতে শুরু করেছে নয় তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, নয়া ফুটবল সিজনে ভারতীয় ফরোয়ার্ড কিয়ান নাসিরিকে (Kiyan Nassiri) নাকি নিজেদের দলে ধরে রাখতে রাজি নয় দক্ষিণের এই ফুটবল ক্লাব। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও কিয়ানের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, শেষ ফুটবল সিজনে আইএসএলে প্রায় ১৫টি ম্যাচ খেলেছিলেন মোহনবাগানের এই প্রাক্তন তারকা। যার মধ্যে মাত্র একটি অ্যাসিস্ট ছিল এই ফুটবলারের। স্বাভাবিকভাবেই তাঁর পারফরম্যান্স হতাশ করেছে সকলকে।

তাই লোন ডিলের মধ্য দিয়ে কিয়ানকে অন্যত্র পাঠাতে চাইছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সেই মত তাঁকে নিয়ে নাকি আগ্রহ প্রকাশ করেছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল দল। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে বেঙ্গালুরু এফসির নাম। শেষ পর্যন্ত আদৌ তিনি কর্ণাটকের এই ফুটবল ক্লাবে সই করেন কিনা সেটাই দেখার।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google