SSC: সিবিআই তদন্তের নির্দেশের ওপর বাড়ল স্থগিতাদেশ

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল হাইকোর্ট। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ বাড়ল ২১ এপ্রিল পর্যন্ত। সম্প্রতি ইতিহাস ও বাংলা শিক্ষক নিয়োগে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
high-court

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল হাইকোর্ট। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ বাড়ল ২১ এপ্রিল পর্যন্ত।

সম্প্রতি ইতিহাস ও বাংলা শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় একক বেঞ্চ। এসএসসি ৫ সদস্যের নজরদারি কমিটির কাজকর্মে গোলমালে সিবিআই তদন্ত নির্দেশ দেয় একক বেঞ্চ।
১১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

   

উল্লেখ্য, ২০১৬ সালে রাজ্যের নবম দশম শ্রেণির শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু মামলাকারীর অভিযোগ নবম এবং দশম শ্রেণীতে এমন দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা কেউ পরীক্ষায় বসেননি চূড়ান্ত মেধাতালিকায় নাম না থাকা দুজন ব্যক্তি কে কিভাবে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছিল সেই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মামলাকারী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google