বোরহা হেরেরার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা এফসি গোয়ার

গত কয়েক সিজন ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স করে আসছেন বোরহা হেরেরা (Borja Herrera)। বছর কয়েক আগে হায়দরাবাদ এফসিতে যোগদান করার মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতে এসেছিলেন ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Borja Herrera Eyes Second Consecutive Super Cup Title

গত কয়েক সিজন ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স করে আসছেন বোরহা হেরেরা (Borja Herrera)। বছর কয়েক আগে হায়দরাবাদ এফসিতে যোগদান করার মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতে এসেছিলেন এই স্প্যানিশ তারকা। সেবার দলের হয়ে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন তিনি। যা নজর কেড়েছিল সকলের। তাঁর এমন অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন পরবর্তীতে তাঁকে দলে টেনে নেয় কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বোরহার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল লাল-হলুদের মাঝমাঠকে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে।

এমনকি গত সিজনে কলিঙ্গ সুপার কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। কিন্তু মরসুমের মাঝামাঝি সময় তাঁকে দল থেকে বাদ দিয়ে দেয় কলকাতা ময়দানের এই প্রধান। পরবর্তীতে তাঁকে দলে টেনে নেয় মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। এই স্প্যানিশ মিডফিল্ডারের আসায় আগের থেকে অনেকটাই আক্রমণাত্মক হয়ে ওঠে গোয়ার এই ফুটবল ক্লাব। এমনকি এবারের এই নয়া সিজনের শুর থেকে ও দারুন ছন্দে দেখা যায় গোয়া শিবিরকে। সেইসাথে একক দক্ষতায় ও যথেষ্ট নজর কেড়েছিলেন বোরহা।

   

আইএসএলে চূড়ান্ত সিদ্ধান্ত সাফল্য না আসলেও প্রথম থেকেই অন্যান্য দল গুলির সাথে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল গোয়া শিবির। কিন্তু শিল্ড হাতছাড়া হওয়ার পর টুর্নামেন্টের সেমিফাইনালে পরাজিত হতে হয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে‌। তবে সেই ধাক্কা ভুলে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল এফসি গোয়ার। সেটাই হয়েছে এবার। প্রথম ম্যাচ থেকেই অপ্রতিরোধ্য হয়ে উঠতে দেখা গিয়েছিল ইকের গ্যারেক্সোনাদের। স্বাভাবিকভাবেই ফাইনালে উঠতে খুব একটা সমস্যা হয়নি এফসি গোয়ার। গত শনিবার সন্ধ্যায় সুপার কাপের ফাইনাল খেলতে নেমেছিল গোয়া।

যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে তিনটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় এফসি গোয়া দল। এই ম্যাচে জোড়া গোল পান বোরহা হেরেরা। পরবর্তীতে দিজন ড্রাজিচ একটি মাত্র গোল করেন দলের হয়ে‌। শেষ পর্যন্ত ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে বিবেচিত হন বোরহা। তাঁর এমন পারফরম্যান্স নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসের শেষেই এফসি গোয়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা এই স্প্যানিশ তারকার।

তবে এই বিদেশি ফুটবলারের অনবদ্য পারফরম্যান্স নতুন করে ভাবতে বাধ্য করছে সকলকে। শোনা যাচ্ছে, এবার এই তারকার সঙ্গে নতুন করে চুক্তি বাড়ানোর কথা ভাবছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে আগামী দুইটি সিজনের জন্য ও তাঁকে দলে রাখার কথা ভাবতে পারে এবারের সুপার কাপ জয়ীরা।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google