Yash-Nusrat: অবশেষে হানিমুনে যশ-নুসরত! ডেস্টিনেশন কি জানেন?

হাজার কথা, হাজার গুঞ্জনের পর শিলমোহর পরেছে সম্পর্কে।  ( Yash-Nusrat ) সন্তান জন্ম দেওয়ার পর, নুসরত জানিয়েছেন তাঁর ছেলের পিতা যশ। আবার কিছুদিন তবে বিয়ের মানপত্রে সরাসরি সম্মতি ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Yash-Nusrat

হাজার কথা, হাজার গুঞ্জনের পর শিলমোহর পরেছে সম্পর্কে।  ( Yash-Nusrat ) সন্তান জন্ম দেওয়ার পর, নুসরত জানিয়েছেন তাঁর ছেলের পিতা যশ। আবার কিছুদিন তবে বিয়ের মানপত্রে সরাসরি সম্মতি না দিলেন, ঘুরিয়ে ধরেছেন কান। প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী, জানিয়েছেন ‘ যারা প্রশ্ন তুলছেন আমি আর যশ বিবে করেনি। তাঁরা কি করে জানলেন আমরা বিয়ে করিনি’। আর এখন দু’জনের ইনস্টাগ্রামে ঝুলছে বিমানবন্দরে তোলা ছবির কিছু মুহূর্ত। সেই ছবি দুয়ে দুয়ে চার করতে দেরী হয়নি অনুরাগীদের। অনেকে মজা করে কমেন্ট করেছেন ‘হানিমুন যাচ্ছেন নাকি’। যদিও শ্যাওলা রঙের প্রিন্টেড জাম্পশ্যুটে অভিনেত্রীর ট্রেভেল লুক বেশ মনে ধরেছে অনুরাগীদের।

 ‘পিলু’ ধারাবাহিকের সেটে ‘র‍্যাগিং’ করা হয় মেঘাকে!

   

বাংলাদেশ পাড়ি দিয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান ( Yash-Nusrat ) । দুজনে সদ্য নতুন ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির শ্যুটিং করেছেন যশ নুসরত। এরপর আজই বাংলাদেশের উদ্দেশে পাড়ি দিয়েছেন তাঁরা। তবে তাঁদের পরিকল্পনায় কোনও শ্যুটিং নেই বলেই সূত্রের খবর। কেবল নাকি ঘুরতে যাওয়ার জন্যই বাংলাদেশে পাড়ি দিয়েছেন এই জুটি।

 হটলুকে অনুরাগীদের কালঘাম ছোটালেন দ্বিতিপ্রিয়া রায়

<

p style=”text-align: justify;”>পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। এই ছবির ঘটনাও একটি খুনের গল্পকে কেন্দ্র করে। এক ছাত্রের খুন দেখে ফেলেন মাস্টারমশাই। আর সেই খুনের সঙ্গে যে জড়িত, সে শুধু তাঁর ছাত্রই নন, তাঁর মেয়ের প্রেমিকও। ‘আতঙ্ক’ ছবির এই সংলাপ এখনও যেন শিরদাঁড়া দিয়ে হিমেল স্ত্রোত বইয়ে দেয়। সেই সংলাপই এবার ছবির নাম।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google