কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, এরই মধ্যে ফের বৃষ্টির ভ্রুকূটি!

কলকাতা: বছরের শুরুতেই ফিল্ডে নেমেছে শীত৷ নিউ ইয়ারে বেশ ভালোই শীতের পরশ উপভোগ করেছে শহরবাসী৷ কনকনে হাওয়ায় জমে উঠেছিল চড়ুইভাতি, নিউ ইয়ারের ট্রিপ৷ বৃহস্পতিবার দাপট বাড়িয়ে আরও নামল ...

By Moumita Biswas

Published:

Follow Us
Winter weather in Bengal

কলকাতা: বছরের শুরুতেই ফিল্ডে নেমেছে শীত৷ নিউ ইয়ারে বেশ ভালোই শীতের পরশ উপভোগ করেছে শহরবাসী৷ কনকনে হাওয়ায় জমে উঠেছিল চড়ুইভাতি, নিউ ইয়ারের ট্রিপ৷ বৃহস্পতিবার দাপট বাড়িয়ে আরও নামল পারদ৷ উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও পড়েছে জাঁকিয়ে শীত৷ কিন্তু, এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকূটি৷ ভিজতে পারে বেশ কয়েকটি জেলা৷ (Winter weather in Bengal)

ফের বৃষ্টির পূর্বাভাস Winter weather in Bengal

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন আসবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া একই রকম থাকবে। এই ক’দিন বেশ ভালোই শীত মালুম হবে৷ তবে ৭ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হালকা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের ৪ জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার৷ তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷  ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে৷ 

   

কাঁপছে দিল্লি Winter weather in Bengal

এদিকে ক্রমেই অবনতি হচ্ছে দিল্লির আবহাওয়া৷ হাড় কাঁপানো ঠান্ডায় কাবু রাজধানী৷ ঘন কুয়াশার সঙ্গে দূষণ, রাজ্যের বায়ুমণ্ডলকে বিষিয়ে তুলেছে৷ দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, শহরের কিছু অংশে দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। বায়ুর গুণমান সূচক (AQI) ‘ অত্যন্ত খারাপ’ হয়ে গিয়েছে৷ যা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করেছে৷ 

কুয়াশার পরিস্থিতির জেরে পলাম এলাকায় মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে৷ দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রার ২ ডিগ্রি সেন্টিগ্রেড নেমে গিয়েছে৷ এর উপর ঘণ্টয় ৮-১২ কিমি গতিতে পশ্চিমী হাওয়া বইছে৷ 

West Bengal: Winter has arrived in Bengal with colder temperatures and rain in the forecast. Discover how the weather will evolve in North and South Bengal over the next few days.

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google