Mahindra-র দুই ইলেকট্রিক গাড়ি এমাসেই আসছে, তার আগে টিজারে নতুন চমক

আগামী ২৬ নভেম্বর ভারতের বাজারে পা রাখতে মাহিন্দ্রার (Mahindra) নতুন ইলেকট্রিক গাড়ি। বর্ন ইলেকট্রিক এসইউভি মডেল জোড়া হচ্ছে BE 6e ও XEV 9e। ইতিমধ্যেই সংস্থা তাদের এই গাড়ি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mahindra BE 6e & XEV 9e

আগামী ২৬ নভেম্বর ভারতের বাজারে পা রাখতে মাহিন্দ্রার (Mahindra) নতুন ইলেকট্রিক গাড়ি। বর্ন ইলেকট্রিক এসইউভি মডেল জোড়া হচ্ছে BE 6e ও XEV 9e। ইতিমধ্যেই সংস্থা তাদের এই গাড়ি দুটি সর্বসমক্ষে হাজির করেছে। লঞ্চের আগে মডেল দুটির টিজার প্রকাশ করল সংস্থা। সেখানে মডেল দুটির প্রোডাকশন রেডি ডিজাইন দেখান হয়েছে। অর্থাৎ এটি এখন গণ উৎপাদনের জন্য প্রস্তুত।

Kawasaki লঞ্চ করল গাড়ির সমান শক্তিশালী একজোড়া বাইক, রাস্তায় ঝড় তুলবে!

   

Mahindra BE 6e ও XEV 9e এমাসেই লঞ্চ হচ্ছে

XUV.e8 কনসেপ্ট মডেল হিসাবে প্রদর্শিত XEV 9e-এর ডিজাইনের প্রতিটি নক্শা বজায় রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ফ্লেয়ার্ড হুইল আর্চ, কারুকার্যে ভরা বনেট, ক্লোজ-অফ গ্রিল এবং ফুল-উইদ লাইটবার। এমনকি পিক্সেলের ন্যায় লাইট সহ ট্রায়াঙ্গুলার আকৃতির হেডল্যাম্প দৃশ্যমান হয়েছে এতে। এছাড়া কুপ মডেলের মতো রুফ লাইন দেওয়া হয়েছে। ৫-স্পোক অ্যালয় হুইলে ছুটবে এই এসইউভি গাড়িটি।

Mahindra-র প্রকাশিত পূর্বের একটি টিজারে দেখান হয়েছিল 9e-তে উপস্থিত ফুল উইদ রিয়ার লাইটবার। এতে কো-ড্রাইভার ডিসপ্লে সহ তিন-স্ক্রিন লেআউটের অফার করা হতে পারে।

Mahindra XUV 400 নাকি Tata Punch EV, Nexon EV, সুরক্ষায় কোন ইলেকট্রিক গাড়ি সেরা?

অন্যদিকে, BE.05 কনসেপ্টেের প্রোডাকশন ভার্সনটি হচ্ছে BE 6e। এতে হাইলাইট হিসাবে রয়েছে সামনে J-আকৃতির এলইডি ডেটাইম রানিং লাইট। অ্যাঙ্গুলার এবং স্কয়ার-আপ ডিজাইনে কোন বদল ঘটান হয়নি। এটি কুপ মডেলের ন্যায় ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। এতে উপস্থিত একটি প্যানোরামিক সানরুফ। আবার কেবিনে রয়েছে ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

টাটা দিচ্ছে গাড়িতে 2.75 লাখ টাকা ডিসকাউন্ট, সুযোগ হাতছাড়া হওয়ার আগেই কিনুন

প্রসঙ্গত, Mahindra-র বর্ন ইলেকট্রিক রেঞ্জের আওতায় এই প্রথম দুই ইলেকট্রিক গাড়ি XEV 9e ও BE 6e আনা হচ্ছে। উভয় গাড়িই সংস্থার INGLO EV প্ল্যাটফর্মর উপর ভিত্তি করে আসবে। গাড়ি দুটিতেই টু হুইল ড্রাইভ এবং অল হুইল ড্রাইভ অপশন উপলব্ধ থাকবে বলে আশা করা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google