হাওড়া থেকে দেরিতে ছাড়বে ট্রেন, যাত্রীদের অপেক্ষা করানোর জন্য দুঃখপ্রকাশ রেলের

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক। 

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২৮১৭ হাওড়া-মহীশূর এক্সপ্রেস আজ বিকেল ৪টে ১০ মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৬টা ১০ মিনিটে ছেড়ে যাবে। যান্ত্রিক ত্রুটির জন্য এই বিলম্ব বলে জানিয়েছে রেল। আবার ১২০২২ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস আজ বারবিল থেকে দুপুর ১টা ৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৪টে ৪০ মিনিটে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে বলেও জানানো হয়। এই বিলম্বের জন্য দুঃখপ্রকাশ করেছে রেল (Indian Railway)।

   

পাশাপাশি আরও কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণের কথাও জানানো হয়েছে। ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ১ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার এটি বাস্তা পর্যন্ত চালানো হবে। আবার উক্ত সময়ের মধ্যে প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চালানো হবে। উন্নয়নের কাজের জন্য এর নিয়ন্ত্রণ বলে জানিয়েছে রেল। এর জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। 

প্রসঙ্গত, দীপাবলি এবং ছট পুজো উপলক্ষ্যে স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railway)। ০৮১০৯ সাঁতরাগাছি-পাটনা ফেস্টিভ্যাল স্পেশাল সাঁতরাগাছি থেকে ১ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। সেটি পরের দিন অর্থাৎ ২ নভেম্বর সকাল ১০টা ৪০ মিনিটে পৌঁছাবে। আবার ০৮১১০ পাটনা-সাঁতরাগাছি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন পাটনা থেকে সকাল ১০ টায় ছেড়ে রাত ৮টায় ঢুকবে। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google