SSC Recruitment: গ্রুপ সি নিয়োগের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

গ্রুপ ডির পর এবার গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আদালতের তরফ থেকে আগামী ১৫ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গ্রুপ ডির পর এবার গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আদালতের তরফ থেকে আগামী ১৫ মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।

এ বিষয়ে সিবিআইয়ের ডিরেক্টর একটি কমিটি গঠন করবেন। কমিটিতে ডিআইজি পদমর্যাদা অধিকারী থাকবেন। মঙ্গলবার নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে যে তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। শুধু তাই নয়, ভুয়ো চাকরির অভিযোগে বাতিল করা হল ৩৫০ জনের চাকরি। অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে বিচারপতির বেঞ্চ দেওয়া হয়েছে। নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে বলে এই সিদ্ধান্ত।

   

এদিন, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা। ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক’। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ ধার্য করা হয়েছে।

২০২১ সালে গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিলো। যেখানে SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ কেউই স্বীকার করেনি কারা নিয়োগ পত্র দিলো আর কাদের রেকমেন্ডেশনের ভিত্তিতে চাকুরী পেলেন। উত্তর নেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google