দীঘায় মৃত ডলফিন উদ্ধার

চাঞ্চল্যকর ঘটনা ঘটল সমুদ্র সৈকত এলাকা দীঘায়। আবারো একবার পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় ভেসে উঠলো মৃত ডলফিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রায় চার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চাঞ্চল্যকর ঘটনা ঘটল সমুদ্র সৈকত এলাকা দীঘায়। আবারো একবার পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় ভেসে উঠলো মৃত ডলফিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রায় চার ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে ওল্ড দীঘা এলাকায়। ওই মৃত ডলফিনটির ওজন প্রায় ৫০ কেজি, তবে শরীরে পচনের সৃষ্টি হয়েছে ওই মৃত ডলফিনটির। যার ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি দূষণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই সমুদ্র সৈকতে স্থানীয়রা ওই মৃত ডলফিন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে বনদপ্তরের কাছে। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, সমুদ্রগর্ভে কোনো এক ট্রলারের ধাক্কায় ডলফিনটির মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বনদপ্তর ও প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google