কোজাগরীর সন্ধ্যে ভিজিয়ে দিল বৃষ্টি

সকাল থেকেই মেঘলা আকাশ৷ বেলা গড়াতেই উধাও রোদ৷ আকাশের মুখ ভার (Weather Update)৷ সকলের মনেই একটা চিন্তা ছিল যে লক্ষ্মীপুজোর দিন কেমন থাকবে আবহাওয়া? কিন্তু বিকেল হতেই ঝমঝমিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সকাল থেকেই মেঘলা আকাশ৷ বেলা গড়াতেই উধাও রোদ৷ আকাশের মুখ ভার (Weather Update)৷ সকলের মনেই একটা চিন্তা ছিল যে লক্ষ্মীপুজোর দিন কেমন থাকবে আবহাওয়া? কিন্তু বিকেল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে(Weather Update)৷ তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের খবর অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্প রয়েছে। তাই কিছুটা অস্বস্তি হবে দিনে। রাতে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। রাতের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ।

   

আজ বুধবার এবং বৃহস্পতিবার কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা(Weather Update)। শুক্রবারের পর বৃষ্টি অনেকটা কমে আসবে। রবিবার ও সোমবার থেকে শুষ্ক আবহাওয়া পশ্চিমাঞ্চলে। গাঙ্গেয় বঙ্গে আগামী সপ্তাহ থেকে শুষ্ক আবহাওয়া(Weather Update) থাকবে। ভোরের দিকে কুয়াশা দেখা যাবে ফাঁকা জায়গা বা গ্রামাঞ্চলে। আজ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় থাকবে।

জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় ২৭-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির(Weather Update)সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়ও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিলেও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করেছে। কিন্তু দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া এখনই দেখা যাবে না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google