গায়ক এবার লেখক! মনোবিদকে নিয়ে রূপম ইসলামের প্রথম উপন্যাস

কলকাতা: বর্তমান সময়ে বাংলা রক সঙ্গীতের সমার্থক রূপম ইসলাম। তবে সঙ্গীতের পাশাপাশি সাহিত্যের প্রতিও তাঁর অগাধ মেয়ে। এক পূজাবার্ষিকীতে প্রথম উপন্যাস লিখেছিলেন রূপম ইসলাম। এবার প্রকাশিত হল তাঁর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
rupam-islam

কলকাতা: বর্তমান সময়ে বাংলা রক সঙ্গীতের সমার্থক রূপম ইসলাম। তবে সঙ্গীতের পাশাপাশি সাহিত্যের প্রতিও তাঁর অগাধ মেয়ে। এক পূজাবার্ষিকীতে প্রথম উপন্যাস লিখেছিলেন রূপম ইসলাম। এবার প্রকাশিত হল তাঁর উপন্যাস ‘ অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?’। এই উপন্যাসের নামে রূপমের একটি বিখ্যাত গানও আছে। উপন্যাসটি প্রকাশনার দায়িত্ব নিয়েছে দীপ প্রকাশন।এতদিন গানে গানে ইয়াং জেনারেশনের মনে ঝড় এই বইতে রয়েছে মোট দুটি উপন্যাস।প্রথম উপন্যাসের নাম ‘চাঁদনিতে উন্মাদ একজন’। দ্বিতীয়টির নামেই এই বইটির নামকরণ হয়েছে।

উপন্যাসের মূল চরিত্র ব্রহ্ম ঠাকুর একজন মনোবিদ। রহস্যময় এই চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। এই ব্রহ্ম ঠাকুর কখনও অসাধারণ, আবার কখনও সাধারণ মানুষ।আবেগপ্রবণ, ভালোবাসায় চোখের জল ফেলেন। তবে যেভাবেই হোক জীবনের ছোট বা বড় চ্যালেঞ্জগুলো জিতে নেন এই বৃদ্ধ।উপন্যাসটি প্রকাশনার দায়িত্ব নিয়েছে দীপ প্রকাশন।

   

rupam-islam

প্রেস ক্লাবে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ প্রকাশনের তরফে দীপ্তাংশু মণ্ডল, রূপম ইসলাম ও অন্যান্য বিশিষ্টজনেরা।রূপমের লেখা ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?’ এই উপন্যাসের নামে একটি বিখ্যাত গানও আছে। ‘আমি তোমার চোখের কালো চাই…’ এই জনপ্রিয় গান কার না চেনা? সেই গানেরই একটি লাইনে আছে এই উপন্যাসের নাম। সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ুন আহমেদের মতো প্রিয় লেখকদের থেকেই উপন্যাস লেখার রসদ খুঁজে পান রূপম ইসলাম।

রূপমের কথায়,”এর আগে আমার সঙ্গীত বিষয়ক চারটে বই প্রকাশিত হয়েছে। একজন সঙ্গীতশিল্পী, সঙ্গীত নিয়ে বই লিখবে সেটাই তো স্বাভাবিক। তবে আমি মনে করি, আমার মধ্যে একটা লেখক সত্ত্বা আছে। আমি একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমার এই সত্ত্বাকে অন্য একটা খাতে বইয়ে দেওয়ার জন্য।আগের বছর একটি পূজাবার্ষিকীতে আমার উপন্যাস লেখার সুযোগ আসে। আমি লিখেছিলাম ‘চাঁদনিতে উন্মাদ একজন’। কিন্তু উপন্যাসটি খুব একটা বড় নয়। তাই এই বইটার জন্যই আমি দ্বিতীয় উপন্যাসটা লিখলাম। এই বইটি একেবারেই সঙ্গীতকে ঘিরে নয়। মূলত কেন্দ্রে রয়েছে একজন পলাতক মনোবিদ। তাঁর একটা অন্ধকার অতীত আছে। আমি চাই লোকে বইটা পড়ুক। আমায় পরামর্শ দিক, যাতে আমি আরও ভাল লিখতে পারি।”এদিনের অনুষ্ঠানে কেক কেটে, গান গেয়ে হয়েছে নতুন বই প্রকাশের উদযাপন।বইটি প্রকাশের আগেই প্রায় ১২০০ কপি প্রি-বুকিং হয়ে গিয়েছে।রকস্টারের নতুন পথ চলার জন্য রইল শুভেচ্ছা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google