মিমিকে নিয়ে শিবপ্রসাদ-নন্দিতার বলিউড যাত্রা

কলকাতা: গঙ্গার তীর ছেড়ে আরব সাগরের তটে পাড়ি জমাতে চলেছেন বাংলা সুপারহিট পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। বাংলায় বক্স-অফিস হিট ‘পোস্ত’র রিমেক দিয়ে বলিউডে যাত্রা শুরু ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
mimi chakraborty

কলকাতা: গঙ্গার তীর ছেড়ে আরব সাগরের তটে পাড়ি জমাতে চলেছেন বাংলা সুপারহিট পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। বাংলায় বক্স-অফিস হিট ‘পোস্ত’র রিমেক দিয়ে বলিউডে যাত্রা শুরু করছেন তাঁরা। বাংলা ও মুম্বই মিলিয়ে কাস্ট ঠিক করা হয়েছে। শোনা যাচ্ছে, এই মাসের শেষে ফ্লোরে যেতে পারে ‘পোস্ত’ রিমেক।

হিন্দি ছবির নাম কি হবে, তা এখনও ঠিক হয়নি। তবে বাংলার মতো হিন্দি রিমেকেও মিমির চরিত্রটি অভিনেত্রী নিজেই করছেন। যিশু অভিনীত চরিত্রে দেখা যাবে অমিত সাধকে। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে নাসিরুদ্দিন শাহের কাছে। তবে সে কাস্ট এখনও চূড়ান্ত নয়। ‘পোস্ত’ ছবির কেন্দ্রে ছিল একটি শিশুচরিত্র। হিন্দি ইন্ডাস্ট্রি থেকে সেই চরিত্রের জন্য অভিনেতার নির্বাচন করা হয়েছে। তবে কে সে শিশুশিল্পী তা এখনও জানা যায়নি।

   

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘পোস্ত’। ছবির মুখ্য চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাবা এবং ঠাকুরদার লড়াই আদালতের চৌহদ্দিতে শেষ হয়েছিল। সেই কাহিনি নিয়েই বলিউডে যাত্রা শুরু করছেন শিবপ্রসাদ ও নন্দিতা, সঙ্গে টলিউড অভিনেত্রী মিমিও। পরিচালকের মতো এই ছবিটি মিমির প্রথম হিন্দি ছবি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google