পুজোর মুখে শনিবার গতকালের থেকে ফের দাম বেড়েছে মূল্যবান ধাতু সোনা-রুপোর। প্রায় প্রতিদিনই এই দুই মূল্যবান ধাতুর দামের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ শনিবার সোনা ও রুপোর দাম বাড়লেও হীরের (Diamond Price) মতো এত বিলাসবহুল পণ্যের দামের ক্ষেত্রে কি কোন পরিবর্তন হয়েছে? সপ্তাহের শেষে বাজারে কত দামে বিক্রি হচ্ছে হীরে?
বর্তমান সময়ে অনেকেই সোনার গয়নার থেকে ছোটোখাটো হীরের গয়না পড়তে বেশি পছন্দ করেন। আর তাই যতদিন যাচ্ছে, মানুষের সোনার গয়না কেনার পাশাপাশি হীরের গয়না কেনার ওপরেও বেশ ঝোঁক তৈরী হচ্ছে। এমন অনেক মানুষই রয়েছেন যারা নিজের কাছের মানুষকে বিশেষ উপহার হিসেবে হীরের গয়না (Diamond Price) দিয়ে থাকেন। তবে মনে রাখবেন হীরের মতো এত বিলাসবহুল এবং গুরুত্বপূর্ণ একটি পণ্য কেনার আগে সমস্ত বিষয়টাই ঠিকমতো যাচাই করে নেওয়া প্রয়োজন।
শুধু তাই নয়, হীরে কেনার আগে আপনাকে এই বিষয়ে নিশ্চিত থাকতে হবে যে আপনি সেই দিনের হীরের সঠিক দাম সম্পর্কে পুরোপুরি জ্ঞানত। হীরের ধরণ অনুযায়ী এর দামের পরিবর্তন ঘটে। আর তাই ১ ক্যারেটের হীরের দাম যেমন ০.৫ ক্যারেটের থেকে অনেকটাই আলাদা হবে। ঠিক সেরকমই ০.২৫ ক্যারেটের দামও আলাদা হবে ০.৭৫ ক্যারেটের থেকে। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক, আজকের বাজারে হীরের দাম ঠিক কত রয়েছে?
আজকে বাজারে ১ ক্যারেট হীরের দাম ৬৫,০০০ টাকা, ০.৫ ক্যারেট হীরের দাম ৩২,৫০০ টাকা, ০.৭৫ ক্যারেট হীরের দাম ৪৮ ,৭৫০ টাকা, ০.২৫ ক্যারেটের দাম হল ১৬,২৫০ টাকা। অন্যদিকে ০.১ ক্যারেট হীরের দাম রয়েছে ৬,৫০০ টাকায়, ০.২ গ্রাম হীরের দাম ৬৫,০০০ টাকা। সেইসঙ্গে আজ ১ গ্রাম হীরের দাম রয়েছে ৩২৫,০০০ টাকা। খুচরা বাজারে হীরে খুব কম কয়েকটি বিভাগের মধ্যে রয়েছে। তবে কলকাতায় প্রথমবার হীরে কেনার ক্ষেত্রে আপনাকে আপনার নির্দিষ্ট হীরের আকারের ব্যাপারে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে।
এর পাশাপাশি আপনাকে বর্তমান সময়ের হীরের হার সম্পর্কে ভালো ধারণাও রাখতে হবে। এই হারগুলো ডায়মন্ড রিটেল বেঞ্চমার্ক দ্বারা নির্ধারিত হয়ে থাকে। শুধু তাই নয়, হিরে এখন কত রেটে বিক্রি হচ্ছে সেটা জানার পাশাপাশি আপনাকে হীরের কনভার্সন রেট সম্পর্কেও স্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলে আপনি যদি হীরের গয়না কিনতে চান তাহলে আর দেরী না করে আজই চলে যান আপনার নিকর্টবর্তী গয়নার দোকানে।




















