বজরংবলীর কৃপায় বাড়বে সম্মান, পকেটে আসবে টাকা, জানুন মঙ্গলবারের রাশিফল!

আজ মঙ্গলবার হল বজরংবলীর বার। বজরংবলীর কৃপাধন্য হয়ে জানুন আজ ভাগ্য বদলাবে কাদের (Daily Horoscopes)। তুলা রাশি: আজ আপনার ইচ্ছাপূরণ হবে। পড়াশোনার ক্ষেত্রে বাড়তে পারে চাপ। সন্তানকে নিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Today’s horoscope

আজ মঙ্গলবার হল বজরংবলীর বার। বজরংবলীর কৃপাধন্য হয়ে জানুন আজ ভাগ্য বদলাবে কাদের (Daily Horoscopes)।

তুলা রাশি: আজ আপনার ইচ্ছাপূরণ হবে। পড়াশোনার ক্ষেত্রে বাড়তে পারে চাপ। সন্তানকে নিয়ে চিন্তিত থাকবেন। কাজে বাধা এলেও ঠিক সামলে নিতে পারবেন।

   

সিংহ রাশি: চাকরির স্থানে জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে। মা-বাবার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে।

কুম্ভ রাশি: চাকরির জায়গায় কাজের পরিমাণ বাড়বে। প্রেমের ক্ষেত্রে বিবাদ মিটে যাবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আইনি বিবাদ থেকে মুক্তি পেতে পারেন।

বৃশ্চিক রাশি: দাঁতের রোগ দেখা দিতে পারে। পারিবারিক অশান্তির জেরে কষ্ট পোহাতে হতে পারে। সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায় সুখবর আসার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি: রাগে নিয়ন্ত্রণ রাখতে শিখুন। পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে।

কন্যা রাশি: ব্যবসার অগ্রগতি হতে পারে। আপনার রসিকতা বিপদ ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।

ধনু রাশি: দুপুরের পর থেকে মানসিক চাপ বাড়তে পারে। সংসারে ব্যয় বৃদ্ধি পাবে। গরিব মানুষকে সাহায্য করে আনন্দ লাভ করার সুযোগ রয়েছে।

মকর রাশি: সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। প্রিয়জন ভালোবাসায় মুড়িয়ে রাখবে আপনাকে। দিনটি ভালো কাটবে আপনার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google