দুর্যোাগ মাথায় নিয়ে শনিবার ফের রাত দখলের ডাক হবু চিকিৎসকদের

আর জি কাণ্ডের( RG Kar) পর কেটে গিয়েছে একটা মাস৷ কিন্তু বিক্ষোভের আঁচ আজও কেউ দমাতে পারেনি৷ আজ শনিবার ১৪ সেপ্টেম্বর ফের একটা রাত দখলের ডাক জুনিয়ার চিকিৎসকেদের৷ ...

By Suparna Parui

Published:

Follow Us

আর জি কাণ্ডের( RG Kar) পর কেটে গিয়েছে একটা মাস৷ কিন্তু বিক্ষোভের আঁচ আজও কেউ দমাতে পারেনি৷ আজ শনিবার ১৪ সেপ্টেম্বর ফের একটা রাত দখলের ডাক জুনিয়ার চিকিৎসকেদের৷ স্বাস্থ্য ভবনের সামনে গত পাঁচদিন ধরে ধর্ণায় বসে রয়েছে হবু চিকিৎসকরা। পাশে রয়েছে সিনিয়র চিকিুৎসকদের সঙ্গে আমজনতাও৷

জুনিয়র ডাক্তারেরা তাঁরা তাঁদের পাঁচটি দাবিতে অনড়৷ টালিগ়ঞ্জ হোক বা শ্যামবাজার নবীন থেকে প্রবীণ সকলেই তিলোত্তমার সঠিক বিচারের জন্য পথে নেমেছেন৷ প্রতিদিনই পথে নামছে সমাজের সর্ব স্তরের মানুষ। এরই মধ্যে ফের আরও একটা ‘রাত দখল’দেখবে গোটা বিশ্ব৷ । আজ,শনিবার রাতে ফের পথে নামার ডাক। হবু চিকিৎসকেদের।

   

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ফের মনে করাচ্ছেন ১৪ অগস্টের কথা। সেদিন রাত দখল হয়েছিল শহর থেকে জেলায় জেলায়৷ জুনিয়র ডাক্তাররা বলছেন, “এক মাস কেটে গিয়েছে৷ কিন্তু তিলোত্তমা এখনও সঠিক বিচার পেলনা৷ সরকারের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন৷ ১৪ অগষ্ট রাত দখলের সময়ে দেখা গিয়েছিল আরজি কর হাসপাতালের ভিতরে ঢুকে একদল দুষ্কৃতী হামলা চালিয়ে ছিল৷ নষ্ট করা হয় হাসপাতালের বহু জিনিসপত্র৷ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। সেই কারণে সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হয়েছিল৷ যদিও কোনও দাবিই মানা হয়নি এখনও পর্যন্ত৷ রাত দখলের পাশাপাশি শনিবার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া মাথায় নিয়ে ফের শুক্রবারের পর পথে নামছে বামেরা৷ শুক্রবার দুপুর থেকে লালবাজারের সামনে অবস্থানে রয়েছেন বাম নেতারা।

এরপর আজ শনিবার বিকেট ৫ টায় বউবাজারে এক সমাবেশের ডাক দিয়েছে বামেরা৷ এই আন্দোলনে যোগ দিতে হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল যাবে বউবাজারে৷

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google