ফের SSC’র বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ, আদালতে দ্বারস্থ ৩২ চাকুরীপ্রার্থী

রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠেছে নিয়োগের স্বচ্ছতা নিয়ে। যে কারণে অধিকাংশ সময়ে নিজেদের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হতে হয় চাকুরী প্রার্থীদের। SSC র বিরুদ্ধে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
high-court

রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠেছে নিয়োগের স্বচ্ছতা নিয়ে। যে কারণে অধিকাংশ সময়ে নিজেদের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হতে হয় চাকুরী প্রার্থীদের।

SSC র বিরুদ্ধে এবার ১১ দফার অভিযোগ আনলেন একাদশ, দ্বাদশ শ্রেণীর ৩২জন চাকুরিপ্রার্থী।যাঁরা সকলেই চাকুরী পাওয়ার অপেক্ষায় ছিলেন। অর্থাৎ নিয়োগ তালিকায় ওয়েটিংয়ে। এবার রাজ্যের স্কুল সার্ভিস কমিশের বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানালেন শ্রীমন্ত মাইতি সহ ৩২জন চাকুরী প্রার্থী।
একনজরে দেখে নেওয়া যাক কি কি অভিযোগ SSC বিরুদ্ধে উঠেছে,

   

যেখানে ১২র(৬,৭,৮) নিয়ম না মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় বলে অভিযোগ। যেখানে আইন মেনে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি পাশাপাশি শূন্যপদ কমিয়ে দেওয়া হয়েছে। কাট অফ মাক্স জানানো হয়নি এমন কিছু চাকুরিপ্রার্থীর নাম তালিকায় স্থান পেয়েছে যাঁরা কিনা পরীক্ষায়তেই বসেননি।

মামলাকারীদের থেকেও যাঁরা কম নম্বর পেয়েছেন তাঁদের নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ।
তিনটি আলাদা আলাদা প্রার্থী তালিকা প্রকাশ করে নিয়োগ করার কথা আইনে বলা থাকলেও তা যেমন মানা হয়নি তেমনি প্রার্থীরা কত নম্বর পেয়েছেন তা প্রকাশ না করেই একটি মাত্র তালিকা প্রকাশ করেন।
প্রার্থী তালিকা বিভ্রাট নিয়ে ২০১৮সালে বিচারপতি শেখর ববি সরাফের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি বলেও অভিযোগ।

এইগুলি অভিযোগের প্রেক্ষিতে SSC প্রার্থীদের প্রশ্নের উত্তর না দেওয়ায় তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন মামলাকরির পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী আদালতকে জানান রুল ১২র(৬,৭,৮)বলা আছে পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে পাশাপাশি স্থান ভিত্তিক কে কত নম্বর পেয়েছেন তার পূর্ন তথ্য দিয়ে তালিকা প্রকাশ করতে হবে।কিন্তু স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র একটি তালিকা প্রকাশ করেছেন,যেখানে কারোর প্রাপ্ত নম্বর নেই।যাহা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বিচার করে।

যদিও এস এস সির আইনজীবী সুতনু পাত্র জনান মামলাকারীরা দেরি করে আদালতে এসেছেন, প্রত্যেকটি অভিযোগে র ভিত্তিতে হলফনামা জমা দিতে প্রস্তুত।
মামলার পরবর্তী শুনানি আগামী ২২শে মার্চ নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google