Monday, May 25, 2026
Home Sports News Odisha FC: নয়া মরসুমের জন্য এই তরুণ ডিফেন্ডারকে সই করাল ওডিশা

Odisha FC: নয়া মরসুমের জন্য এই তরুণ ডিফেন্ডারকে সই করাল ওডিশা

গত ফুটবল সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ওডিশা এফসির (Odisha FC)। সুপার কাপ হাতছাড়া হওয়ার পর আইএসএলকে পাখির চোখ করে এগোতে শুরু করেছিল জগন্নাথের রাজ্যের এই ক্লাব। কিন্তু সেখানেই বাঁধ সাথে মোহনবাগান। এই হেভিওয়েট দলের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় সার্জিও লোবেরার ছেলেদের। যা প্রবল হতাশ করেছিল সমর্থকদের। বর্তমানে পুরনো সব ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেক্ষেত্রে সার্জিও লোবেরার উপরেই ভরসা রেখেছেন ওডিশার কর্তারা।

- Advertisement -

যারফলে আগামী ২০২৬ সাল পর্যন্ত জগন্নাথের রাজ্যের এই ক্লাবের দায়িত্বে থাকবেন এই স্প্যানিশ কোচ। তাই নয়া সিজনে তাঁর নির্দেশ মেনেই দল গঠনের কাজ সেরেছে ওডিশা এফসি। সেক্ষেত্রেও গত কয়েক মাসে একাধিক দেশি ও বিদেশী ফুটবলারদের দলে টেনেছিল আইএসএলের এই শক্তিশালী ক্লাব। এমনকি গত কয়েকদিন আগেও কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের রিজার্ভ গোলকিপারকে সই করানোর কথা জানিয়েছি ওডিশা।

   

কিন্তু সেখানেই শেষ নয়। আগত আইএসএল মরসুমের কথা মাথায় রেখে এবার এক তরুণ ডিফেন্ডারকে দলে টানল সার্জিও লোবেরার ক্লাব। তিনি রিকি মিটেই। হিসাব মতো বেঙ্গালুরু এফসির সঙ্গে তাঁর দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও এক বছরের জন্য তাঁকে লোন ডিলে দলে নিয়েছে সুপার কাপ জয়ী এই ফুটবল ক্লাব। মূলত রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার লক্ষ্য জাতীয় দলের এই তরুণ ডিফেন্ডারকে দলে টেনেছে ম্যানেজমেন্ট।

পরবর্তীতে তাঁর পারফরম্যান্স দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওডিশা এফসি। সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসি থেকে সম্পূর্ণ চুক্তিতে এই ফুটবলারকে সই করানোর কথা ভাবতে পারে লোবেরার ক্লাব।

Follow on Google