সিনে-প্রেমীদের বিগ সারপ্রাইজ দিতে চলেছেন আদিত্য চোপড়া!

মুম্বই: বলিপাড়ার লোকের মুখে মুখে ঘুরছে এই সারপ্রাইজের কথা। যা কখনও হয়নি তা হতে চলেছে এবার। একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে শাহরুখ-সলমন-হৃতিক। বি-টাউনের জোর গুঞ্জন তিন সুপারস্টারদের নিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

মুম্বই: বলিপাড়ার লোকের মুখে মুখে ঘুরছে এই সারপ্রাইজের কথা। যা কখনও হয়নি তা হতে চলেছে এবার। একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে শাহরুখ-সলমন-হৃতিক। বি-টাউনের জোর গুঞ্জন তিন সুপারস্টারদের নিয়ে একটি স্পাই থ্রিলার তৈরি করার পরিকল্পনা করেছেন আদিত্য। তবে এখনও পর্যন্ত যশরাজের পক্ষ থেকে অফিসিয়ালি এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ঘনিষ্ঠসূত্রে খবর, এই ছবির চিত্রনাট্য পৌঁছে গিয়েছে তিন নায়কের কাছেই। তবে তাঁদের থেকে এখনও কোনও সবুজ সংকেত আসেনি।

সলমন খানের ছবি টাইগার ৩-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। আবার শাহরুখের আসন্ন ছবি পাঠান-এ সলমনের একটি ক্যামিও চরিত্র আছে। শোনা যাচ্ছে, এই দুই ছবির মধ্যে যে কোনও একটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকেও। তাঁর চরিত্র মেজর কবীর ঢালিওয়াল হিসেবে এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে তাঁকে। ২০১৯ এ মুক্তিপ্রাপ্ত ছবি ওয়ার-এ হৃতিক এই চরিত্রে অভিনয় করেছিলেন।

   

sharukh-hritik

‘টাইগার’ ছবিতে গুপ্তচরের চরিত্রে দেখা গিয়েছে সলমনকে। সেই ছবিরই তৃতীয় পর্ব ‘টাইগার থ্রি’। অন্যদিকে ‘পাঠান’ ছবিতেও শাহরুখের চরিত্রটি গুপ্তচরের। শুধু তাই নয়, ‘ব্যাং ব্যাং’ ছবিতে হৃত্বিককে দেখা গিয়েছিল স্পাইয়ের চরিত্রে। গুঞ্জনে রয়েছে এই তিন চরিত্রকে এক করেই নাকি আদিত্য চোপড়া একটি স্পাই থ্রিলার তৈরি করতে চলেছেন। খবর এসেছে ‘ওয়ার ২’ ছবি তৈরি শেষ করেই তবে নতুন ছবিতে হাত দেবেন আদিত্য।

গোটা বিশ্বে তিনজনেরই অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। সুতরাং ছবিতে এক ছবিতে শাহরুখ, সলমন, হৃত্বিক! অনুরাগীরা যে এই ছবি দেখার জন্য মুখিয়ে থাকবেন তা বলাই বাহুল্য।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google