সপ্তাহের দ্বিতীয় দিনেই ১২০০ টাকা অবধি কমল সোনার দাম, রুপো কত?

নতুন সপ্তাহের শুরুর দিকেই সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আজ মঙ্গলবার ২০ আগস্ট আপনিও কি সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
gold-and-silver-prices-drop-in-kolkata-on-july-6-2025

নতুন সপ্তাহের শুরুর দিকেই সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আজ মঙ্গলবার ২০ আগস্ট আপনিও কি সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর।

জানলে খুশি হবেন, সপ্তাহের দ্বিতীয় দিনে হুড়মুড়িয়ে কমল সোনার দাম। ১০০০ থেকে ১২০০ টাকা অবধি কমল সোনার দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিকে সোনার দাম কমলেও রুপোর দাম কিন্তু কমেনি। বরং উল্টে এই দাম আজ বেড়ে গেল। আপনিও যদি আজ সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে কলকাতা শহরে ২২, ২৪ এবং ১৮ ক্যারটে সোনার দাম কত জেনে নিন এক নজরে।

   

আজ ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬৬,৬০০ টাকায়। অন্যদিকে ১০০ গ্রামের দাম ১০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৬৬,০০০ টাকা। এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। আজ কলকাতায় ৮ গ্রাম সোনার দাম ৯৬ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৮,১২০ টাকা, ১০ গ্রামের দাম ১২০ টাকা অবধি ৭২,৬৫০ টাকা এবং ১০০ গ্রামের দাম ১২০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭,২৬, ৫০০ টাকায়।

এবার আসা যাক ১৮ ক্যারটের প্রসঙ্গে। আজ শহরে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৮০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৪,৪৯০ টাকা। এছাড়া ১০০ গ্রামে ৮০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫,৪৪,৯০০ টাকায়।

সোনার দাম কমলেও আজ শহরে মহার্ঘ্য হয়েছে রুপো। আজ তিলোত্তমায় ১০০ গ্রাম রুপোর দাম ১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৭০০ টাকা। এছাড়া এক কেজি রুপোর দাম ১০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৭,০০০ টাকা।

আজ সোনালি ধাতুর পাশাপাশি রুপোর দামও বাড়েওনি আবার কমেওনি। আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ৮৬০০ টাকা এবং এক কেজি রুপোর দাম ৮৬,০০০ টাকা। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com দেখতে পারেন।

 

 

 

 

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google