Fire Accident: বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১

বিয়ের মরশুমে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণে কেঁপে উঠল বাগুইআটি। বিবাহ অনুষ্ঠান চলাকালীন একটি বাড়িতে হঠাৎই বিস্ফোরণ হয়। সোমবার সন্ধের এই ঘটনায় ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিয়ের মরশুমে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণে কেঁপে উঠল বাগুইআটি। বিবাহ অনুষ্ঠান চলাকালীন একটি বাড়িতে হঠাৎই বিস্ফোরণ হয়। সোমবার সন্ধের এই ঘটনায় ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩। জানা গেছে,মৃত ব্যক্তি বিয়েবাড়ি হলটির নিরাপত্তা রক্ষী ছিলেন।

বাগুইআটি থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে ভিআইপি রোডের কাছেই অবস্থিত দুর্ঘটনাগ্রস্ত বিয়েবাড়িটি। পাশাপাশি দুটি বিয়েবাড়ি থাকায় লোকের সমাগমও ছিল অনেক। সন্ধেবেলা আচমকাই বিস্ফোরণ কেঁপে ওঠে একটি বিয়েবাড়িটি। বিস্ফোরণের জেরে বাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্যানেল বক্স চাপা পড়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু হয় বলে খবর। আশঙ্কাজনক আরও তিনজন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে।

   

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শেখর। খবর পেয়ে ঘটনাস্থলে বাগুইআটি থানার বিশাল পুলিশবাহিনী এবং দমকলের ইঞ্জিন পৌঁছয়। এলাকা ঘিরে ফেলে তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিয়ের বাড়ির ভিতরে থাকা সকলকে বের করে আনা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি।

ঘটনার খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের তরফে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের পরপরই ইলেকট্রিক বক্স ভেঙে যায়। যার ফলেই বাড়িতে আগুন লাগে। আগুন লাগার সময়ে বাড়ির ভিতরে আটকে ছিলেন অনেকেই। লিফটেও অনেক অতিথি আটকে পড়েছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় সকলকে উদ্ধার করা হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google