Sports desk:বুধবার লাল হলুদ বিগ্রেড খেলতে নামবে এফসি গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচ খেলতে নামার আগে এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে টুইট পোস্ট করে আশ্বস্ত করেছে,”????????????????????????????????????????
বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথে থাকুন!
????????????????????????????????????????
Stay home, stay safe and back us!#FCGSCEB #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব #HeroISL pic.twitter.com/bJuXZLjwbS
— SC East Bengal (@sc_eastbengal) January 19, 2022
#FCGSCEB #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব।”
চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL) এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) টানা ৮ ম্যাচে জয়হীন থাকার পরে হোসে মানুয়েল দিয়াজ পদত্যাগ করে দেশে ফিরে যান। তিন ম্যাচের জন্য লাল হলুদ শিবিরের অন্তবর্তীকালীন হেডকোচ ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রেনেডি সিং। দিয়াজের জায়গায় উয়েফা প্রো লাইসেন্সপ্রাপ্ত স্প্যানিয়ার্ড কোচ মারিও রিভেরাকে নিয়ে আসা হয়েছে।
এখন পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে লাস্ট বয় হয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের প্রথম লেগে কোনও জয় না পেলেও এ বার দ্বিতীয় লেগে জয় চাইছে লাল হলুদ বিগ্রেড। গত ISL এবং চলতি মরসুমে মিলে টানা ১৫ ম্যাচে জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল।
এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগের দিন অর্থাৎ মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলের হেডকোচ মারিও রিভেরা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বিপক্ষের বিরুদ্ধে বল পায়ে আক্রমণের প্রসঙ্গে নিজের ফুটবল দর্শন ব্যাখা করতে গিয়ে বলেন,”আমি টোটাল ফুটবল পছন্দ করি, আমি আক্রমণ করতে পছন্দ করি এবং আমরা সেই দিকটিতে নিজেদের উন্নতি করার চেষ্টা করব।”
প্রসঙ্গত উল্লেখ্য যে,এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে রিভেরার কি পরিকল্পনা এই ইস্যুতে তিনি বলেন,” প্রথমত, আমি চেষ্টা করব এবং দলের চেতনা অটুট রাখব। খেলোয়াড়রা শেষ কয়েক ম্যাচে তাদের সব দিয়েছেন। কিন্তু ফুটবলে ভারসাম্য থাকতে হবে রক্ষণ ও আক্রমণে এবং ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের চেয়ে ভালো হতে হবে।” আর এই ফর্মুলাতেই লাল হলুদ শিবিরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা লিগের টপ স্কোরার রাহুল পাসোয়ান।




















