পুলিশ দলকে হারিয়ে গ্ৰুপ শীর্ষে ভবানীপুর, দুইয়ে নামল ইস্টবেঙ্গল

শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে কলকাতা পুলিশ দলের মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাব (Bhawanipore FC)। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সৈয়দ রহমানের ভবানীপুর । উল্লেখ্য, ম্যাচের শেষ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে কলকাতা পুলিশ দলের মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাব (Bhawanipore FC)। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সৈয়দ রহমানের ভবানীপুর । উল্লেখ্য, ম্যাচের শেষ লগ্নে সালমান কালিয়াথ গোলের জন্য এগিয়ে গেলে পুলিশ দলের ডিফেন্ডার পা লেগে বল চলে যায় গোলের মধ্যে। সেই আত্মঘাতী গোল থেকে আসে জয়।

সেই সুবাদে প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta Football League)নিজেদের গ্ৰুপের শীর্ষে উঠে আসল ভবানীপুর ফুটবল ক্লাব। এখনো পর্যন্ত তাদের সংগ্ৰহে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট। অপরদিকে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে আসলো ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। পুলিশ দলের বিপক্ষে এই রুদ্ধশ্বাস জয়ের ফলে খেতাব জয়ের দৌড়ে ফিরে আসলো জিতেন মুর্মুদের দল।

   

ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিয়েছিল দুই দলের মধ্যে। তবে গোলের মুখ খুলতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় সৈয়দ রহমানের ছেলেদের। সৌরভ দাস থেকে শুরু করে রিসওয়ান শৌকতরা একাধিকবার গোল করার জন্য প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে গোলশূন্য ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ও যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা যায় দুই দলকে। বলতে গেলে আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু নব্বই মিনিট পর্যন্ত গোলের দেখা না মিললেও অতিরিক্ত ছয় মিনিটের শেষের দিকে আসে নাটকীয় গোল। তারপর আর ম্যাচে ফেরার সময় পায়নি ক্যালকাটা পুলিশ ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google