অর্থমন্ত্রকের দপ্তরে বিভিন্ন পদে প্রচুর চাকরি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অফিসার পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করবে। প্রথম ধাপের অনলাইন পরীক্ষা নেওয়া হবে ২০ ফেব্রুয়ারি, ২০২২ এ। ফর্ম ফিলাপের জন্য আবেদন করতে হবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অফিসার পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করবে। প্রথম ধাপের অনলাইন পরীক্ষা নেওয়া হবে ২০ ফেব্রুয়ারি, ২০২২ এ। ফর্ম ফিলাপের জন্য আবেদন করতে হবে অনলাইনে ২৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে সেবি’র অফিসিয়াল ওয়েবসাইটে।

জেনারেল, লিগাল, আই টি, রিসার্চ এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফিসার- এই সকল শাখায় গ্রেড এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পোস্টে নিয়োগ করা হবে।

   

বিভিন্ন শাখা অনুযায়ী যোগ্যতা ও শূন্যপদ নীচে দেওয়া হল –

১) জেনারেল – যে কোনও শাখায় মাস্টার্স ডিগ্রি / আইনে স্নাতক / ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট / CA / CFA / CS / CWA পাশ হলে আবেদনের যোগ্য। ৮০ টি মোট শূন্যপদ ।

২) লিগাল – আইনে স্নাতক হওয়া চাই। মোট শূন্যপদ ১৬ টি।

৩) আই টি – যে কোনও শাখায় হতে হবে গ্র্যাজুয়েট এবং আই টি তে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা কম্পিউটার অ্যাপ্লিকেশানে মাস্টার্স বা ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট। এই সকল শাখায় – Electrical / Electronics / Electronics And Communication / Information Technology / Computer Science। মোট শূন্যপদ ১২ টি।

৪) রিসার্চ – Statistics / Economics / Commerce / Business Administration (Finance) / Econometrics – এই সকল বিষয়ের যে কোনও একটিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। মোট শূন্যপদ ৬ টি।

৫) অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ – গ্রাজুয়েসনে ইংরেজি একটি বিষয় সহ হিন্দিতে মাস্টার্স বা গ্রাজুয়েসানে হিন্দি একটি বিষয় সহ Sanskrit / English / Economics / Commerce এ মাস্টার্স হতে হবে। মোট শূন্যপদ ৩ টি।

সবকটি পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ৩১/১২/২০২১ অনুযায়ী ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

নিয়োগ পদ্ধতি

মোট ৩ টি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে – .

Phase I (on-line screening examination consisting of two papers of 100 marks each),

Phase II (on-line examination consisting of two papers of 100 marks each) and

Phase III (Interview).

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি এবং কল্যাণী তে পরীক্ষাকেন্দ্র রয়েছে। নিয়োগ পদ্ধতির বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://www.sebi.gov.in/ এ।

আবেদন পদ্ধতি

ফর্ম ফিলাপের জন্য আবেদন করতে হবে অনলাইনে ২৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে সেবি’র অফিসিয়াল ওয়েবসাইট https://www.sebi.gov.in/ এ।
আবেদনের ফি ১০০০ টাকা। এস সি / এস টি / প্রতিবন্ধী দের ক্ষেত্রে ১০০ টাকা। আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন সেবি’র অফিসিয়াল ওয়েবসাইট https://www.sebi.gov.in/ ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google