শুক্রবার থেকে আবহওয়ার ব্যাপক পরিবর্তন! ভেস্তে যাবে কি ২১ জুলাই?

আগামীকাল থেকে ব্যাপক পরিবর্তন আসবে আবহওয়ায়। তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
rain

আগামীকাল থেকে ব্যাপক পরিবর্তন আসবে আবহওয়ায়। তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলায়। পূর্বাভাস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিবিড় বৃষ্টি থাকবে শনিবার ও রবিবার মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। বৃহস্পতি ও শুক্রবার উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল-সহ উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট বলছে, মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

   

মমতার কড়া সিদ্ধান্তেই জোগান বাড়িয়ে সস্তা হচ্ছে আলু ?

১৮ ও ১৯ জুলাই এবং ২৩ শে জুলাই ফেয়ারলি ‘ওয়াইড স্প্রেইড রেইন’ চলবে উত্তরবঙ্গে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা সোমবার পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! বাংলায় একধাক্কায় অনেকটাই বাড়ছে মদের দাম

শুক্রবার ১৯ শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন। একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই নিবিড় বৃষ্টির আশঙ্কা। মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি বা দফায় দফায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ -সহ। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং বীরভূম জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।