প্রেমের টানে ভুয়ো পুলিশের ছদ্মবেশ! জল গড়াল হাজত পর্যন্ত

প্রেমের টান যে কী অমোঘ, হারে হারে টের পেলেন এক যুবক। একটি মেয়েকে পছন্দ হয়েছিল অভিযুক্ত যুবকের। ঘটনাচক্রে মেয়েটি পাশের গ্রামে থাকে। মেয়েটির বাবা পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত। হবু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
malda

প্রেমের টান যে কী অমোঘ, হারে হারে টের পেলেন এক যুবক। একটি মেয়েকে পছন্দ হয়েছিল অভিযুক্ত যুবকের। ঘটনাচক্রে মেয়েটি পাশের গ্রামে থাকে। মেয়েটির বাবা পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত। হবু প্রেমিক জামাই ভেবেছিল, মেয়েটিকে আকৃষ্ট করার জন্য তাঁর বাবার পেশা বেছে নিতে হবে। আর এতেই হল কাল! ‘ভুয়ো’ পুলিশ সেজে ঘুরতে গিয়েই নেমে এল বিপত্তি। প্রেমের চক্করে দু’কূলই গেল জলে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা: মমতাকে কড়া নির্দেশ হাইকোর্টের

   

খবরের সূত্র ধরে জানা গিয়েছে, পুখুরিয়া থানার আড়াইডাঙা অঞ্চলের লোখরা গ্রামের বাসিন্দারা ভুয়ো পুলিশ অফিসারকে ধরেন। লোখরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ এই ভুয়ো পুলিশ অফিসারটি বেশ কয়েকবার তাদের গ্রামে ঘোরাফেরা করেছে। এক যুবতীর সঙ্গে জোর করে সম্পর্ক তৈরির জন্য সেই যুবতীর বাবাকে পুলিশ সেজে হুমকিও দিত। গতকাল রাতে সেই যুবতীর বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটকে রাখে। তারপর সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুখুরিয়া থানার পুলিশ।

BJP West Bengal: সিবিআই দিয়ে নেতা গ্রেফতার ‘দাদা’রই কীর্তি! মারাত্মক স্বীকারোক্তি সুকান্তর?

আরও জানা গিয়েছে, ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরে। এলাকার বাসিন্দাদের অভিযোগ এই গ্রামেরই একটি যুবতীকে বিয়ে করার জন্য আয়োয়ারুল এসেছিলেন।যুবতীর বাবাকেও পুলিশ সেজে বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। ওই যুবককে আটক করে পুখুরিয়া থানার পুলিশ। ওই যুবতী সংবাদমাধ্যমকে বলেন, “আমাকে রাস্তায় দেখে পছন্দ করেছিল। বলেছিল পুলিশ়। আমার বাড়িতেও চলে আসে। এরপর পিস্তল দেখিয়ে আমার বাবাকে ভয় দেখানোর চেষ্টা করে। দেড় লক্ষ টাকাও চায়।” যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google