Anant Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে জমিয়ে নাচলেন তারকারা!

বিগত ৭ মাস ধরে চলছে অনন্ত  (Anant) ও রাধিকার (Radhika Merchant) বিয়ের (Wedding) অনুষ্ঠান পর্ব ।  ১২ জুলাই গাঁটছড়া বেঁধেছেন তাঁরা । এই খুশির দিনে তাঁদের সঙ্গে বলিউডের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিগত ৭ মাস ধরে চলছে অনন্ত  (Anant) ও রাধিকার (Radhika Merchant) বিয়ের (Wedding) অনুষ্ঠান পর্ব ।  ১২ জুলাই গাঁটছড়া বেঁধেছেন তাঁরা । এই খুশির দিনে তাঁদের সঙ্গে বলিউডের অনেক তারকাই (bollystars উপস্থিত ছিলেন । শুধু বলিউড না হলিউডেরও অনেক তারকা শামিল হয়েছিলেন তাঁদের এই খুশির দিনে ।

বলিউডের বিখ্যাত ডান্সর, এক্সপ্রেশন-কুইন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) এবং তাঁর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) জমিয়ে নাচতে দেখা গেল । ধক-ধক-গার্ল মাধুরী দীক্ষিত তাঁর বিখ্যাত গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ তে নাচতে দেখে তাঁর ফ্যানেরা তাঁর সেই নাচ দেখে মুগ্ধ হয়েছেন । সোশ্যাল মিডিয়াতে মাধুরীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে । মাধুরীর অনুরাগীরা সেই ভিডিওতে মন্তব্যও করেছেন।

   

বলিউডের ধক ধক গার্ল নামেই পরিচিত মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) । তিনি যখন অনন্ত-রাধিকার বিয়েতে নাচেমত্ত ছিলেন তখন তাঁর স্বামী শ্রীরাম নেনে (Shriram Nene) তাঁর দিক থেকে নজর ফেরাতে পারছিলেন না । তাঁর নাচ সবার নজর কেড়েছে। নাচের সময় মাধুরীর অভিব্যক্তি খুব সুন্দর লাগে , এবং সেই ভিডিও যখন তাঁর ফ্যানেদের কাছে পৌছায় তাঁরা নিজেদের আটকাতে না পেরে তাঁদের প্রশংসা করেন। একজন অনুরাগী লিখেছেন, ‘এখনও খুবই সুন্দর লাগছে মাধুরীকে ‘ , অন্য একজন মন্তব্য করেছেন, ‘ আমাদের আইকনিক ডান্স কুইন’, আরেক অনুরাগী লিখেছেন, ‘এমনি এমনি মাধুরীকে এক্সপ্রেশন কুইন বলা হয়না।’

১৬ দিনে ১০০০ কোটি পার, থামছেই না ‘কল্কি’ ঝড় !

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) ছাড়া প্রিয়াঙ্কা চোপড়াও (Priyanka Chopra) বিয়েতে নেচেছিলেন। প্রিয়াঙ্কার (Priyanka Chopra) সঙ্গে তাঁর স্বামী নিক জোনাসকেও (Nick Jonas) তাঁর সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেছে । ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার ফ্যানেরা যখন ভিডিওটা (সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তাঁরা খুবই উচ্চ প্রকাশ করেছেন।

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ছাড়াও আরও অন্যান্য বিখ্যাত তারকাদের অনন্ত-রাধিকার বিয়েতে নাচতে দেখা গেছে ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google