Durand Cup: প্রকাশিত হয়েছে ডুরান্ডের গ্ৰুপ পর্ব, কোথায় দেখা যাবে ম্যাচ?

চলতি মাসের শেষেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ (Durand Cup)। যেখানে অংশ গ্ৰহন করতে চলেছে মোট ২৪টি ফুটবল দল। যাদের ভাগ করা হচ্ছে মোট ছয়টি গ্ৰুপে। আগের বছরের ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Durand Cup

চলতি মাসের শেষেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ (Durand Cup)। যেখানে অংশ গ্ৰহন করতে চলেছে মোট ২৪টি ফুটবল দল। যাদের ভাগ করা হচ্ছে মোট ছয়টি গ্ৰুপে। আগের বছরের মতো এবারও একই গ্ৰুপে থাকছে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। তাই গতবারের মতো এবারও গ্ৰুপ পর্বেই ডার্বির স্বাদ পেতে চলেছে বাংলার ফুটবলপ্রেমীরা। সেই ম্যাচের দিকে ও বিশেষ নজর রয়েছে বাংলার ফুটবলপ্রেমী মানুষদের।

অবশেষে বৃহস্পতিবার প্রকাশিত হল ডুরান্ড কাপের সম্পূর্ণ গ্ৰুপ বিন্যাস। পূর্ব ঘোষণা মতোই গ্ৰুপ ‘এ’ তে ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপারজায়ান্টসের পাশাপাশি থাকছে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম এবং ডাউনটাউন হিরোস এফসি। গ্ৰুপ ‘বি’তে থাকছে যথাক্রমে বেঙ্গালুরু এফসি, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম, ইন্টারকাশি ফুটবল ক্লাব এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। গ্ৰুপ ‘সি’তে থাকছে সিআইএসএফ প্রোটেকটরস, কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বাই সিটি এফসি এবং পাঞ্জাব এফসি।

   

একইভাবে গ্ৰুপ ‘ডি’তে রয়েছে বাংলাদেশ আর্মি ফুটবল দল, চেন্নাইয়িন এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, এবং জামশেদপুর এফসি। গ্ৰুপ ‘ই’ তে স্থান পেয়েছে বদোল্যান্ড এফসি, বিএসএফ ফুটবল টিম, নর্থইস্ট ইউনাইটেড, এবং ওডিশা এফসি। অন্তিম গ্ৰুপ অর্থাৎ ‘এফ’ এ রাখা হয়েছে এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি এবং ত্রিভুবন আর্মি ফুটবল ক্লাব।

কিন্তু কোথায় দেখানো হবে ম্যাচ ? জানা গিয়েছে, এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। এছাড়াও সোনি লিভ অ্যাপের মাধ্যমে ও দেখা যাবে ডুরান্ড কাপের ম্যাচ।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google