বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ

পর পর গাঁটছড়া বাঁধছেন বাংলা টেলিভশনের তারকারা। আদৃত-কৌশাম্বীর (Adrit Roy-Kaushambi Chakraborty) পর বিয়েটার পিঁড়িতে বসতে চলেছেন টালিগঞ্জের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতারা প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra) এবং শুভ্রজিৎ সাহা (Subhrajit ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
priyanka

পর পর গাঁটছড়া বাঁধছেন বাংলা টেলিভশনের তারকারা। আদৃত-কৌশাম্বীর (Adrit Roy-Kaushambi Chakraborty) পর বিয়েটার পিঁড়িতে বসতে চলেছেন টালিগঞ্জের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতারা প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra) এবং শুভ্রজিৎ সাহা (Subhrajit Saha)। টালিগঞ্জ সূত্রে খবর, এবছরেই আইনি বিয়ে (Court Marriage) সারবেন এই অভিনেতা অভিনেত্রী। ‘খড়কুটো’ (Khorkuto) ধারাবাহিকে চিনির ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন প্রিয়াঙ্কা, আর অন্যদিকে ‘নয়নতারা’ (Nayantara) সিরিয়ালে সমুদ্রের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন শুভ্রজিৎ ।

হৈ হৈ কাণ্ড, বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা পাড়ুকোন

   

চলতি বছরের অক্টোবর মাসেই আশীর্বাদ, বাগদান ও আইনি বিয়ে সারার পরিকল্পনা করছেন এই অভিনেতা-অভিনেত্রী। ‘অষ্টমী’ (Ashtami) ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে (Priyanka Mitra)। এছাড়া ‘খড়খুটো’ (Khorkuto) সিরিয়ালে চিনির (Cheeni) ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ‘রাখিবন্ধন’ (Rakhi Bandhan) ধারাবাহিক দিয়েই ছোটপর্দায় অভিষেক হয় অভিনেতা শুভ্রজিৎ সাহার (Subhrajit Saha)। এই ধারাবাহিকে বন্ধনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এরপর তাকে দেখে যায় যদুনাথের ভূমিকায় ‘করুণাময়ী রানী রাশময়ী’ (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে। এই মুহূর্তে ‘কনস্টেবল মঞ্জু’ (Constable Manju) ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এর আগে সান বাংলার ‘নয়নতারা’ ধারাবাহিকে সমুদ্রের চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

আইনি জট কাটিয়ে নেটফ্লিক্সে ‘মহারাজ’-এর মুক্তিতে সায় আদালতের

সমাজমাধ্যমে বেশ কিছু একসঙ্গে ছবি রয়েছে এই অভিনেতা-অভিনেত্রীর। অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র জানিয়েছেন যে দুজনেই সমমনস্ক। মতের মিলও রয়েছে দুজনের। এর থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। টালিগঞ্জ সূত্রের খবর সামনের বছর যৌথ ভাবে আনুষ্ঠানিক বিয়ের আয়োজনের পরিকল্পনা করছে দুই পরিবার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google