‘যোগ সমাজ মাধ্যমে নতুন রাস্তা তৈরি করেছে’ বার্তা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক যোগা দিবসে নরেন্দ্র মোদীর ভাষণ রাখলেন জম্মু-কাশ্মীর থেকে।শ্রীনগরের ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। তিনি এইদিন বলেন,” যোগা দিবস ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
narendra modi

আন্তর্জাতিক যোগা দিবসে নরেন্দ্র মোদীর ভাষণ রাখলেন জম্মু-কাশ্মীর থেকে।শ্রীনগরের ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। তিনি এইদিন বলেন,” যোগা দিবস দশবছরের ঐতিহাসিক যাত্রা পূরণ করেছে”।একটু থেমে তিনি আরও বলেন, ” ২০১৫ সালে ১৭০টি দেশ এই যোগা দিবসকে সমর্থন করেছিল।” শুধু তাই নয় তাঁর মুখে যোগার উপকারিতা এবং বাকিদেশগুলিও ইদানীং যোগা নিয়ে ভাবছে, সেই কথাও তিনি বলেন।

তিনি আরও বলেন যে, বিশ্বের তাবড় নেতারা সময় পেলে আমার সঙ্গে যোগা নিয়ে আলোচনা করে। বিশ্বের তাবড় তাবড় বিশ্ববিদ্যালয়ে যোগা নিয়ে আলোচনা হচ্ছে, পড়াশুনা হচ্ছে। যোগা একাগ্রতা বাড়ায়। আর্মি থেকে মহাকাশ গবেষণার কাজেও যোগার ব্যবহার হচ্ছে। গোটা জম্মু-কাশ্মীরে যোগার জন্য আকুলতা দেখেছি। তিনি এইদিন যোগাদিবসে জম্মুকাশ্মীরের জনগণকে সাধুবাদ জানিয়েছেন।

   

যোগাসন নিয়ে সাধারণ মানুষের ধারণা বদলাচ্ছে। ভারতে ঋষিকেশ, কাশী, তেলঙ্গানায় যোগ ট্যুরিজম হচ্ছে। গোটা বিশ্ব থেকে পর্যটকরা আসছেন কারণ ভারতেই সবথেকে ভাল যোগাসন শেখা যায়। যোগ সেন্টারের পাশাপাশি যোগ রিট্রিট, রিসর্ট তৈরি হচ্ছে। পার্সোনাল ট্রেনার রাখছেন যোগাসন শিখতে। যোগাসন আমাদের শরীর ও মন থেকে শক্তিশালী করে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google