ভরসা সেই ছাতাই! দুয়ারে বর্ষা, আর মাত্র কয়েক ঘণ্টা

একদিকে দুর্যোগ বাড়ছে উত্তরবঙ্গে, অন্যদিকে বাড়ছে দক্ষিণবঙ্গে দুর্ভোগ। অসম, মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারই। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে দুর্যোগের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Weather Update

একদিকে দুর্যোগ বাড়ছে উত্তরবঙ্গে, অন্যদিকে বাড়ছে দক্ষিণবঙ্গে দুর্ভোগ। অসম, মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারই। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা।উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের চরম সর্তকতা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, নতুন করে নদীর জলস্তর বাড়বে। এমনকি প্লাবনের আশঙ্কা করা হচ্ছে! সঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা।দক্ষিণবঙ্গের পশ্চিমে আজও তিন জেলায় তাপপ্রবাহ এবং বাকি জেলায় চরম গরমে অস্বস্তি অব্যাহত। পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সোমবার আংশিক মেঘলা আকাশ ও মঙ্গলে মেঘলা আকাশের পূর্বাভাস।

   

আইএমডি-র পূর্বাভাস বলছে, মঙ্গলবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বুধ-বৃহষ্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতা হাওড়া হুগলি ছাড়া বাকি জেলাতে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে সুখবর হল, আগামী তিন চার দিনের মধ্যেই বর্ষামঙ্গল ও দক্ষিণবঙ্গে। কলকাতায় মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।