ব্যারাকপুরে এগিয়ে ‘গুড বয়’ পার্থ! শুকনো মুখে জলপান বাহুবলী অর্জুনের

সকালে গণনা কেন্দ্রের বাইরে একদফা উত্তেজনা হয়ে গিয়েছে। তখন সদ্য ভোট গণনা কেন্দ্রে লোকে আসতে শুরু করেছে। ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজের বাইরে তখন তৃণমূল-বিজেপির একদফা ধস্তাধস্তি হয়ে গিয়েছে। স্লোগান, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
partha- arjun

সকালে গণনা কেন্দ্রের বাইরে একদফা উত্তেজনা হয়ে গিয়েছে। তখন সদ্য ভোট গণনা কেন্দ্রে লোকে আসতে শুরু করেছে। ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজের বাইরে তখন তৃণমূল-বিজেপির একদফা ধস্তাধস্তি হয়ে গিয়েছে। স্লোগান, পাল্টা স্লোগানে ভোট গণনার আগেই তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজের বাইরের চত্বর।

অর্জুন সিং-এর চেয়ে খানিক দূরে দাঁড়িয়ে ছিলেন তাঁরই বিরোধী দুই বিধায়ক সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী। তারপরেই গণনা কেন্দ্রে ঢোকেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। প্রসঙ্গত দুজনেই সাদা জামা পরেছেন। কেউই হিংসার পক্ষপাতি নয়! কিন্তু বেলা গড়াতেই বাহুবলী অর্জুনের মুখ থেকে উধাও হাসি, ভোট গণনায় এগিয়ে গিয়েছেন নৈহাটির গুড বয় ‘পার্থ’!

   

শেষ খবর পাওয়া অনুযায়ী, পার্থ ভৌমিক প্রায় ২৩,০০০ হাজারের বেশী ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে এই ফলাফল নিয়ে খুব বেশী কিছু বলতে চাননি অর্জুন সিং। উপরন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি একজন তৃণমূল কর্মীর গায়ে হাত তুলেছেন। জল খেতে খেতে শুকনো মুখে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি এখনও তাঁর জয় নিয়ে আশাবাদী।

প্রসঙ্গত ২০১৯ সালে ব্যারাকপুর থেকে কয়েকহাজার ভোটে জিতেছিলেন অর্জুন সিং। হারিয়েছিলেন ঘাসফুলের দীনেশ ত্রিবেদীকে। তবে তিনি ফের দলে ফিরেছিলেন। কিন্তু টিকিট না পেয়ে আবার ফিরেছিলেন বিজেপিতে। তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে গুড বয় পার্থকে। টানটান উত্তেজনার মুখে ভোট হয়েছে ব্যারাকপুরে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া তেমন কোনও খবর নেই। সেই ব্যারাকপুরে শেষ হাসি হাসবে কে, জানা যাবে আর কয়েক ঘন্টা পরেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google