রেল যাত্রীদের জন্য নয়া পরিষেবা নিয়ে এলো মেকমাই ট্রিপ

রেল বর্তমানে দেশের অন্যতম পরিবহণ মাধ্যম হয়ে উঠেছে। কারণ প্রতিদিন লক্ষাধিক যাত্রী রেলের মাধ্যমে পরিবহণ করে থাকেন। তাই রেলকে আরও উন্নত করতে প্রস্তুত কেন্দ্র। সম্প্রতি দেশের একটি জনপ্রিয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রেল বর্তমানে দেশের অন্যতম পরিবহণ মাধ্যম হয়ে উঠেছে। কারণ প্রতিদিন লক্ষাধিক যাত্রী রেলের মাধ্যমে পরিবহণ করে থাকেন। তাই রেলকে আরও উন্নত করতে প্রস্তুত কেন্দ্র। সম্প্রতি দেশের একটি জনপ্রিয় টিকিট বুকিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে রেলযাত্রীদের পরিষেবা উন্নত করে তোলার উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, MakeMyTrip –এর পক্ষ থেকে এটির অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে ‘সিট লক’ ফিচার চালু করা হয়েছে। যা যাত্রীদের বিশেষ সুবিধা দেবে।

তবে এই ফিচারটির মাধ্যমে যাত্রীরা টিকিটের মোট ভাড়ার ২৫ শতাংশ প্রদান করার মাধ্যমে একটি কনফার্ম টিকিট বুক করার সুবিধা পাবেন। এরপর টিকিটের বাকি মূল্য যাত্রার ২৪ ঘন্টা আগে প্রদান করতে পারবে যাত্রীরা। এই ফিচারটি যাত্রীদের টিকিট বুকিং –এর ক্ষেত্রে বিশেষ সুবিধার পাশাপাশি ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের সংখ্যা কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে আরও একটি বিশেষ সুবিধা চালু করেছে এই সংস্থাটি।

   

এছাড়াও অনলাইনে টিকিট বুকিং করার পর কোম্পানিটি নির্দিষ্ট গন্তব্য়ে সরাসরি ট্রেন না থাকলে সামগ্রিক ভ্রমণ বা যাত্রার সময়কালের বিষয়টি বিবেচনা করে বিকল্প ট্রেন বা বাসের যাতায়াত করার পরামর্শ প্রদান করবে। ফলে যাত্রীরা এতে বড় শ্চিন্তা থেকে মুক্ত হবে। এছাড়াও রুট এক্সটেনশনের বিষয়েও সাহায্য করবে। আবার পছন্দের রুটে সিট ফাঁকা না থাকলে এই ফিচারটির সুবিধা গ্রহণ করা যাবে। ধরাযাক যদি কোন যাত্রী নির্দিষ্ট গন্তব্য়ে যাত্রা করার জন্য একটি কনফার্ম আসন না পান, সেক্ষেত্রে সংস্থাটি যাত্রীকে সেখানে যাত্রা করার বিকল্পের পরামর্শ দেবে। এতে যাত্রীদের বিশেষ সুবিধা দেবে বলে মনে করেছে রেল কর্তৃপক্ষ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google