Burdhaman RPF:রেল সুরক্ষা বাহিনীর সঙ্গে তৃতীয় লিঙ্গের সদস্যের তুমুল মারপিট! হট্টগোল বর্ধমানে

মঙ্গলবার ভরদুপুরে তুমুল হট্টগোলের ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। তৃতীয় লিঙ্গের সদস্যের সঙ্গে হাতাহাতিতে জড়াল আরপিএফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফের সঙ্গে বচসা শুরু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
burdhaman rpf

মঙ্গলবার ভরদুপুরে তুমুল হট্টগোলের ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। তৃতীয় লিঙ্গের সদস্যের সঙ্গে হাতাহাতিতে জড়াল আরপিএফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফের সঙ্গে বচসা শুরু হয় তৃতীয় লিঙ্গের সদস্যদের। তারপর তাঁরা আরপিএফের তাড়া খেয়ে স্টেশনের প্লাটফর্মের বাইরে চলে যান। কিন্তু তারপরেই তাঁরা পাল্টা হামলা করেন বলে অভিযোগ।

সূত্র মারফত জানা গিয়েছে, আরপিএফের দাবি তাঁদের ৫ জন কর্মী তৃতীয় লিঙ্গের সদস্যদের মারে জখম হয়। তৃতীয় লিঙ্গের সদস্যদের অভিযোগ। আরপিএফ বিনা কারণে তাদের কাজে বাধা দিচ্ছে ও মারধর করছে। তাদের ট্রেনে ও প্লাটফর্মে কাজ করতে গেলে আরপিএফ প্রতিনিয়ত অত্যাচার করছে বলে দাবি তৃতীয় লিঙ্গের সদস্যদের।

   

আরপিএফের তরফে জানা গিয়েছে যে ইদানীং ট্রেনে যাত্রীদের কাছ থেকে তৃতীয় লিঙ্গের সদস্যরা জোর করে টাকা আদায় করছিল, সেই নিয়েই আজ মঙ্গলবার আরপিএফ একটি বিশেষ অভিযান চালায়। প্রায় শ’দেড়েক তৃতীয় লিঙ্গের সদস্য আরপিএফের অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। বেশ খানিকক্ষণ বিক্ষোভ চলার পর তৃতীয় লিঙ্গের সদস্যরা শেষ পর্যন্ত আরপিএফের অফিসের সামনে থেকে সরে যায়। কাউকে গ্রেফতার করা হয়নি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google