পঞ্চম দফার ভোট চলাকালীন গ্রেফতার TMC নেতা

আজ সোমবার পঞ্চম দফার লোকসভা ভোটকে (Loksabha Election 2024) কেন্দ্র করে বাংলার বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা উঠে আসছে। এদিন যেমন সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
tmc

আজ সোমবার পঞ্চম দফার লোকসভা ভোটকে (Loksabha Election 2024) কেন্দ্র করে বাংলার বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা উঠে আসছে। এদিন যেমন সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে আরামবাগের খানাকুল (Khanakul)। অশান্তির অভিযোগে ২ তৃণমূল (TMC) নেতা এবং কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

জানা গিয়েছে, এদি সকালে খানাকুলে বিজেপি নেতা তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। অই আক্রান্ত বিজেপি নেতা আবার রাজহাটি ১ নম্বর অঞ্চলের উপপ্রধান বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। আর এই বিজেপি নেতার ওপর আক্রমণ চালানোর প্রতিবাদে ২ তৃণমূল নেতা এবং কর্মীকে গ্রেফতার করল পুলিশ। স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। 

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।