Vikram Misri: ভারতের নতুন ডেপুটি NSA বিক্রম মিস্রি

নিউজ ডেস্ক : দেশের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর (Deputy National Security Advisor) নিযুক্ত হলেন বিক্রম মিস্রি (Vikram Misri)। একসময় তিনি চীনে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ফরেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিউজ ডেস্ক : দেশের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর (Deputy National Security Advisor) নিযুক্ত হলেন বিক্রম মিস্রি (Vikram Misri)। একসময় তিনি চীনে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ফরেন সার্ভিসেসের এই আধিকারিক গত ১১ ডিসেম্বর পর্যন্ত চীনে ভারতীয় দূত ছিলেন।  

ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের কূটনীতিক তিনি। বিক্রম ২০১৯-এ বেজিং এ রাষ্ট্রদূত হিসেবে যান। চীনের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার রাওয়াত। আর তারপরই মিস্রিকে নতুন দায়িত্ব দেওয়া হল। এর আগে উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছেন পঙ্কজ শরণ। শুধু চীন নয়, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার মতো দেশেও কূটনীতিক হিসেবে দায়িত্ব সামলেছেন বিক্রম মিস্রি। দায়িত্ব সামলেছেন প্রধানমন্ত্রী দফতরেও।

   

২০১৪ সালের মে মাস থেকে জুলাই পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। তারও আগে ২ বছর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০১২-র অক্টোবর থেকে ২০১৪-র মে মাস পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। মায়ানমার ও স্পেনে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

তবে প্রথম জীবনে তিনি বেশ কিছুদিন বিজ্ঞাপন জগতে কাজ করেছেন। বিজ্ঞাপন বানানোর কাজেও যুক্ত ছিলেন। এবার তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে মোদী সরকার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।