CRPF dismissal :যৌন কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত অর্জুন পুরস্কার প্রাপ্ত অফিসার

সিআরপিএফের এক উচ্চপদস্থ আধিকারিককে যৌন কেলেঙ্কারির ঘটনায় বরখাস্ত করার সিদ্ধান্ত নিল সিআরপিএফ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে সিআরপিএফের ডিআইজি পদমর্যাদার ওই কর্তার নাম খাজান সিংহ। তাঁর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
crpf

সিআরপিএফের এক উচ্চপদস্থ আধিকারিককে যৌন কেলেঙ্কারির ঘটনায় বরখাস্ত করার সিদ্ধান্ত নিল সিআরপিএফ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে সিআরপিএফের ডিআইজি পদমর্যাদার ওই কর্তার নাম খাজান সিংহ। তাঁর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। সিআরপিএফের মহিলা অফিসারদের উপর যৌন হয়রানির অভিযোগ উঠে। অনেকদিন ধরেই এই অভিযোগ করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে সিআরপিএফের একটি বিশেষ টিম এই ঘটনার তদন্ত করছিল। অবশেষে এই তদন্তে তাঁকে দোষী পাওয়া গিয়েছে এবং সরকারের ঊর্ধ্বতন আমলার নির্দেশে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিআরপিএফের চিফ স্পোর্টস অফিসার খাজান ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে ২০০ মিটার সাঁতার প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছিলেন। পরে তিনি অর্জুন পুরস্কারও পান। বর্তমানে তিনি মুম্বইয়ে কর্মরত। যদিও তাঁকে বরখাস্ত করার বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি খাজান। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে তাঁকে বরখাস্তের নোটিসের দেওয়া হয়েছে এবং নোটিশের জবাব দেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে বলেও খবর।

   

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তিনি দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এই অভিযোগ করা হয়েছে। খাজানের বিরুদ্ধে মোট দু’টি অভিযোগ রয়েছে। যার মধ্যে একটি মামলায় তাঁকে বরখাস্তের নোটিস পাঠানো হয়েছে। অন্যটির তদন্ত চলছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।